ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক ইলিশের দাম ১১ হাজার টাকা

এক ইলিশের দাম ১১ হাজার টাকা

গতকাল দুপুরে উপজেলার চেয়ারম্যানঘাট মাছঘাটে শাহজাহান ব্যাপারীর আড়তে নিলামে মাছটি বিক্রি করা হয়।

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল দুপুরে উপজেলার চেয়ারম্যানঘাট মাছঘাটে শাহজাহান ব্যাপারীর আড়তে নিলামে মাছটি বিক্রি করা হয়।

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী বিষু ব্যাপারী ইলিশটি কিনে নেন। বড় আকারের ইলিশটি কিনতে নিলামে অন্তত ১৭ জন অংশ নেন।

জানা গেছে, হাতিয়ার হরণী ইউনিয়নের জেলে জাহেদ মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। গত বোববার সকালে ১২ জন জেলে নিয়ে সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে নদীতে মাছ ধরতে যান তিনি। সোমবার রাতে জাল ফেলা হয়। পরের দিন মঙ্গলবার জাল তুলতে গিয়ে বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি শাহজাহান ব্যাপারীর আড়তে বিক্রির জন্য তোলা হয়। ইলিশটির ক্রেতা বিষু ব্যাপারী জানান, মাছটি ঢাকার মোকামে পাঠাব।

এক ইলিশের দাম ১১ হাজার টাকা

আপডেট সময় : ১১:০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬