সিঙ্গাপুর ম্যাচে বড় পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। আগের ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামা সোহেল রানা আজ একাদশে জায়গা পাননি। এই জায়গাটিসহ আরও ৪ জায়গায় পরিবর্তন এসেছে দলে।
সোহেল রানার জায়গায় জামাল ভূঁইয়া এসেছেন একাদশে। অধিনায়কের আর্মব্যান্ডটা অবধারিতভাবেই উঠছে তার হাতে।
আগের ম্যাচের পারফর্ম্যান্সে ‘ভিলেন’ বনে গিয়েছিলেন ডিফেন্ডার শাকিল আহাদ তপুও। তারও আজকের একাদশে জায়গা হয়নি। সেখানে আজ খেলবেন জিদান ইউসুফ।
এদিকে আক্রমণভাগে পরিবর্তন আছে দুটি। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফাহামেদুল ইসলাম ও ফারহান আলী ওয়াহিদ। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন সুকি ইতোফুসাই ও শেখ মোরসালিন।
বাংলাদেশ একাদশ—
শ্রাবণ;
সাদ, তারিক, জিদান, জায়ান;
হামজা, জামাল, শমিত;
রাকিব, মোরসালিন, সুকি।





















