ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার নতুন অধিনায়কের ওপর ভরসা রাখছেন ডি মারিয়া

আর্জেন্টিনা ফুটবলের নতুন অধ্যায় শুরু হচ্ছে। লিওনেল মেসি আন্তর্জাতিক অবসর নেওয়ায় স্বাভাবিকভাবে শূন্যতা তৈরি হয়েছে দলে। তবুও তো এগিয়ে যেতে হবে। কোচ লিওনেল স্কালোনিও মেসি পরবর্তী অধ্যায়ের দল গুছিয়ে নিতে শুরু করেছেন। সম্প্রতি কুটি রোমেরোকে অধিনায়ক করেছেন। দলের বাইরে থেকে যাকে সমর্থন জানালেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।

আলবিলেস্তে ক্যাম্পে আগে থেকেই অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন রোমেরো। ২৮ বছর বয়সী অ্যাতলেটিকো মাদ্রিদ সেন্টার ব্যাক মেসি ও ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক ছিলেন। ইতোমধ্যে সিনিয়রদের অনুপস্থিতিতে চিলি এবং ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে আর্মব্যান্ড পরেছিলেন তিনি।

জাতীয় দলে নেতৃত্বের এই পরিবর্তনের পর ডি মারিয়া তার সাবেক কোচের সিদ্ধান্ত নিয়ে স্পোর্টস সেন্টারকে মতামত জানান। অতিরিক্ত দায়িত্বে এই ডিফেন্ডারের সফলতার ব্যাপারে সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘সে এর যোগ্য। আমি মনে করি, স্কালোনি এবং কোচিং স্টাফের এটি একটি দারুণ সিদ্ধান্ত। সে এর যোগ্য কারণ সে একজন চমৎকার মানুষ। অধিনায়কের আর্মব্যান্ড বহন করার মতো দারুণ মানসিকতা তার আছে এবং আমি নিশ্চিত যে সে খুব ভালো কাজ করবে।’

নতুন যুগের আর্জেন্টিনাকে সমর্থনের আহ্বান জানিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে সাবেক আন্তর্জাতিক উইঙ্গার বলেন, ‘আমি খুশি যে লোকজন জাতীয় দলকে সমর্থন করে যাচ্ছে। কারণ তারা অবশ্যই আমাদের আনন্দ দিয়ে যাবে।’

আপডেট সময় : ০৪:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬