ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সোয়া ৯টায় রাজধানীর গুলশানে নিজের বাসভবন থেকে সফরসঙ্গীদের নিয়ে ফেনীর উদ্দেশে রওনা হন তিনি।

সফরকালে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে রয়েছে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচিতে অংশগ্রহণ।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে চলছে নানা প্রস্তুতি। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ অংশে চার স্তরের নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ হাজার ২৫০ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। দুপুর সাড়ে ১২টায় পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এ ছাড়া ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগের মাধ্যমে সরকারি ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

দুপুর সোয়া ১টার দিকে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৯টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আপডেট সময় : ১১:১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬