ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের উদ্যোগ সরকারের

এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের উদ্যোগ সরকারের, ৮০ শতাংশই নারী

তৃণমূল পর্যায়ে জনগণের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশে এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এই বিশাল কর্মসংস্থানে নারীদের প্রাধান্য দিয়ে মোট পদের প্রায় ৮০ শতাংশই নারী স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানী ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

তিনি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে নতুন সরকার। নিয়োগপ্রাপ্ত কর্মীরা মূলত তৃণমূল পর্যায়ে প্রাথমিক চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক মৌলিক পরামর্শ ও প্রয়োজনীয় রেফারেল সেবা প্রদান করবেন। পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করবেন তারা।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করার পর পাঁচ বছর মেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এখন সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন, এখন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, সরাসরি মাঠপর্যায়ে বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার সময়।

সামাজিক সুরক্ষার বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষেরা যেন রাষ্ট্রীয় সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পান, সেভাবে আমাদের সব পরিকল্পনা সাজানো হচ্ছে। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে সরাসরি পরিবারের মায়ের হাতে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী থেকেই এই কর্মসূচির সরাসরি বাস্তবায়ন শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।

জনপ্রিয় সংবাদ

জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য: ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার জবানবন্দি

এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের উদ্যোগ সরকারের

আপডেট সময় : ১২:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬