ওসমানীনগর উপজেলা নির্বাচন মাঠে নামছেন ইলিয়াস পত্নী লুনা!

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি: আগামী ৬ মার্চ সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম বারের মতো অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যান দলীয় প্রার্থীদেরকে বিজয়ী করতে মাঠ নামছেন খালেদা জিয়ার উপদেষ্ঠা কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নিখোজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। নির্বাচনী মাঠে লুনা প্রচারনায় আসার খবরে বিএনপি নেতা-কর্মীদের মাঝে উদ্দীপনা বিরাজ করছে ।সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে সিলেটে আসতে পারেন তাহসিনা রুশদির লুনা। তিনি উপজেলা নির্বাচনে দলীয় সমর্থিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে উপজেলা ৮ টি ইউনিয়নে গণসংযোগ, উঠান বৈঠক করবে।বিএনপির নেতারা জানান, ইলিয়াসপত্নী উপজেলা পরিষদ নির্বাচনে আগে সিলেটে আসতে পারেন। তবে তিনি দলীয় প্রার্থী পক্ষে মাঠে নামলে গণজোয়ার সৃষ্ঠি হবে। তারা মনে করেন, ওসমানীনগর বিএনপি একটি শক্তি শালী দল। সেখানে ইলিয়াস পতœীকে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে গণসংযোগ ও উঠান বৈঠক করলে বিজয় অনেকটা এগিয়ে যাবে।তিনি ইতি মধ্যে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। যার ফলে নেতা কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ চালিয়ে যাচ্ছেন।বিএনপির নেতারা আশাবাদি তাদের প্রার্থীদের বিজয় হবে।এদিকে,তৃনমূল নেতাকর্মীরা জানান, ইলিয়াস পত্নী যদি দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করেন তাহলে প্রার্থীর বিজয় নিশ্চিতটা কয়েক ধাপ এগিয়ে যাবে। তার পর দলীয় সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃনমূল নেতা কর্মীরা এলাকা ঘুরে বেড়াচ্ছেন। তারাও দলীয় সমর্থিত প্রার্থীদের অবস্থান শীর্ষ রয়েছে বলে মন্তব্য করেন।ওসমানীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখর বলেন,বিএনপি নেতা কর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন। আশাকরি আমাদের বিজয় নিশ্চিত হবে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ ও তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সৈয়দ শাহজান আলী বলেন, আমরা আমদের প্রাণ প্রিয় নেতা নিখোজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনার নির্দেশে দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ছাত্রদল দিন রাত কাজ করে যাচ্ছে।
ওসমানীনগর উপজেলা নির্বাচন মাঠে নামছেন ইলিয়াস পত্নী লুনা!
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০৫:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
- 3285
জনপ্রিয় সংবাদ




















