এর আগে ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানিয়েছিলেন, নতুন সিনেমায় আগের চরিত্রগুলোর জীবনের পরবর্তী অধ্যায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে। প্রথম সিনেমার মতো কলেজজীবন নয়, বরং ১৫ থেকে ২০ বছর পর চরিত্রগুলোর জীবনে কী ঘটেছে, তা নিয়েই এগোতে পারে গল্প।
হিরানির ভাষ্য অনুযায়ী, চরিত্রগুলো তত দিনে বিবাহিত এবং তাদের সন্তানও রয়েছে। জীবনের মধ্যবয়সে এসে নানা সংকটের মুখোমুখি হওয়ার বিষয়টিও গল্পে জায়গা পেতে পারে।
‘আন্দাজ আপনা আপনা’ নিয়েও নতুন কাজ
একই অনুষ্ঠানে আমির জানান, পরিচালক রাজকুমার সন্তোষী ‘আন্দাজ আপনা আপনা’ নিয়ে নতুন একটি কাজ করছেন। তবে সেটি ১৯৯৪ সালের জনপ্রিয় কমেডি সিনেমাটির সিক্যুয়েল কি না, তা নিশ্চিত করেননি তিনি। এ বিষয়ে বিস্তারিতও জানাননি অভিনেতা।
সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে আমিরের জন্য ছিল আরেকটি বিশেষ মুহূর্ত। সেখানে হংকংয়ের চলচ্চিত্র নির্মাতা পিটার চ্যান হো-সান তাকে ‘স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড’ প্রদান করেন। এ সম্মান পাওয়া প্রথম ভারতীয় অভিনেতা আমির খান।























