ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাময়িক বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট

ফটোকার্ড ডাউনলোড

সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই এবার সাময়িকভাবে বন্ধ পাওয়া গেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ও বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) দুপুরে ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত নোটিশ দেখা যায়। তবে ওয়েবসাইট বন্ধ রাখার পেছনে সাইবার হামলা বা নিরাপত্তাঝুঁকির কোনো কারণ উল্লেখ করেনি ব্যাংক দুটি।

জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ‘সিস্টেম মেইনটেন্যান্স’ শীর্ষক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাংকটির অ্যাপ্লিকেশনে পূর্বনির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ চলছে। কাজ শেষ হলে দ্রুত সেবা চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

একইভাবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটেও রক্ষণাবেক্ষণসংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে জানানো হয়, কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে ওয়েবসাইটের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সেবা স্বাভাবিক করতে কাজ চলছে। এ সময় গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে ব্যাংকটি। জরুরি প্রয়োজনে ১৬৭৯৬ নম্বরে কল অথবা নির্ধারিত ই-মেইলে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়েবসাইট বন্ধ থাকায় ব্যাংক দুটির অনলাইন তথ্য ও ওয়েবসাইটনির্ভর বিভিন্ন সেবা ব্যবহার করতে পারছেন না গ্রাহকেরা। একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। তিন দিন বন্ধ থাকার পর রোববার সকাল ৮টায় সেটি পুনরায় চালু করা হয়।

একই সময়ে অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও এসবিএসি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ ছিল। তবে এসব ব্যাংকের ওয়েবসাইট ইতোমধ্যে সচল হয়েছে।

ওয়েবসাইট বন্ধ থাকলেও গত তিন দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের আর্থিক লেনদেনে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এর আগে জানিয়েছিলেন, সম্ভাব্য নিরাপত্তাত্রুটি শনাক্ত করতে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট পরীক্ষা করা হয়েছে। বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি সাময়িক বন্ধ রাখা হয়েছিল। ঝুঁকি কেটে যাওয়ার পর পুনরায় চালু করা হয়েছে।

এদিকে সম্প্রতি ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ব্যাংকিং, সরকারি সেবা, ই-কমার্স ও সংবাদমাধ্যমসহ বিভিন্ন খাতে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ায় এ ধরনের ত্রুটি তথ্য ও ডিজিটাল সেবার নিরাপত্তায় নতুন ঝুঁকি তৈরি করতে পারে।

জনপ্রিয় সংবাদ

পুলিশকে শক্তিশালী না করলে কী হবে? সাংবাদিকদের উদ্দেশে যে বার্তা দিলেন আইজিপি

সাময়িক বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট

আপডেট সময় : ০৬:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬