ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারদরের চেয়ে কমে এলএনজি কিনবে সরকার

ফটোকার্ড ডাউনলোড

আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি এবং প্রয়োজনে অতিরিক্ত কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকেও এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। রোববার (২৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপীয় একক (এমএমবিটিইউ) গ্যাসের দাম জাপান-কোরিয়া বাজারদরের চেয়ে শূন্য দশমিক ১৭ মার্কিন ডলার কম হবে। প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে অতিরিক্ত কার্গোও কেনা যাবে।

সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯-এর ২ বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই বৈঠকে সরকার-টু-সরকার ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদিত হয়। আগামী ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত এ কার্গোর দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ তাপীয় একক গ্যাসের জাপান-কোরিয়া বাজারদরের চেয়ে শূন্য দশমিক ১০ মার্কিন ডলার কম।

অন্যদিকে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯-এর ২ বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে গ্যাস কেনার কথা বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং জেরা গ্লোবাল মার্কেটসের মধ্যে চূড়ান্ত করা স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং শর্তপত্রের নির্ধারিত নমুনা সইয়ের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুলিশকে শক্তিশালী না করলে কী হবে? সাংবাদিকদের উদ্দেশে যে বার্তা দিলেন আইজিপি

আন্তর্জাতিক বাজারদরের চেয়ে কমে এলএনজি কিনবে সরকার

আপডেট সময় : ০৬:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬