তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে রয়েছে বিশেষ শর্ত। প্রেক্ষাগৃহে ছবিটির ব্যবসার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত মূল্য কমবেশি হতে পারে।
এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় কাজ করেছিলেন শাহরুখ খান। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এবার এই পরিচালকের সঙ্গে নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ফিরছেন তিনি। ছবিটিতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্ল ও ববি দেওলসহ একঝাঁক তারকা।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘কিং’। মুক্তির আগেই আয়ের এই হিসাব সিনেমাটি ঘিরে দর্শক ও বাণিজ্য বিশ্লেষকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।


























