ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেন্ডন ছিঁড়ে গেছে নয়্যারের, এ বছর আর খেলতে পারবেন না

ফটোকার্ড ডাউনলোড

জয় দিয়ে ম্যাচ শেষ করলেও বড় এক দুশ্চিন্তা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বায়ার্ন মিউনিখকে। দলের অধিনায়ক মানুয়েল নয়্যার ছিটকে গেছেন চোটে।

ডান পায়ের টেন্ডন (মাংসপেশিকে যা হাড়ের সঙ্গে যুক্ত করে) ছিঁড়ে যাওয়ায় অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে। ফলে এ বছর তার আর খেলতে নামার সম্ভাবনা নেই।গত শনিবার (৭ নভেম্বর) জার্মান বুন্দেসলিগায় মাইনৎসের মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারায় বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নয়্যারকে।

পরে তার জায়গায় গোলবারের দায়িত্ব নেন ইয়োনাস উরবিগ।বায়ার্নের মেডিক্যাল বিভাগের পরীক্ষায় নয়্যারের ডান পায়ের টেন্ডন আংশিক ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত মাঠের বাইরে থাকতে হবে নয়্যারকে। যদিও তার ফেরার নির্দিষ্ট সময় জানায়নি বায়ার্ন।

জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন নয়্যার। মাইনৎসের বিপক্ষে ম্যাচটি ছিল বুন্দেসলিগায় তার ৫৫০তম। মাইলফলক ছোঁয়া ম্যাচেই চোটে পড়েছেন তিনি।

গত রাতে স্ক্রাচে ভর দিয়ে চলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নয়্যার। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক লিখেছেন, ‘চোট কখনো ভালো সময়ে আসে না।

তবে খেলাধুলার অংশ হিসেবেই এসব মেনে নিতে হয়। এর আগেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। এবারও ঘুরে দাঁড়াব। এখন আমার পুরো মনোযোগ সুস্থ হয়ে ফেরার দিকে। এর মধ্যে যতটা সম্ভব, মাঠে সতীর্থদের পাশে থাকব। আপনাদের সবার উৎসাহ ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।’ 

আপডেট সময় : ১২:০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬