ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসে যা কখনো দেখেনি বাংলাদেশ, সে রেকর্ড গড়লেন মুশফিক

ফটোকার্ড ডাউনলোড

মুশফিকুর রহিম বহুদিন ধরেই বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক। এবার তিনি নতুন এক মাইলফলক ছুঁলেন। এমন এক মাইলফলক যা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ছুঁতে পারেননি কেউই।

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিক যখন ব্যাট করতে নামছেন, তখন তার ক্যারিয়ার টেস্ট রান ছিল ৬৯৮৯। জোমেল ওয়ারিক্যানের করা ২২তম ওভারের ৫ম বলে ২ রান তুলে নিতেই তার রান পৌঁছে গেল ১১-তে। সঙ্গে সঙ্গে মাইলফলকটা ছুঁয়ে ফেলেন তিনি। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে তিনি পৌঁছে যান ৭০০০ টেস্ট রানে।

টেস্টে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটাও এই টেস্টের আগে দখলে ছিল মুশফিকের। তবে ২৪২* রানের ইনিংস খেলে তার থেকে সেটা ছিনিয়ে নিয়েছেন তাওহিদ হৃদয়। কাকতালীয়ভাবে ৭০০০ রানের মাইলফলক ছোঁয়ার সময় তার সঙ্গী হিসেবে ছিলেন এই হৃদয়ই।

যদিও হৃদয় তার রেকর্ড ভাঙায় একটুও মনঃক্ষুণ্ণ হননি মুশফিক। তিনি এরপর বলেছেন, ‘সতীর্থের এমন কীর্তি সরাসরি ড্রেসিংরুম থেকে দেখতে পারা তার জন্য সৌভাগ্যের বিষয়। রেকর্ড গড়াই হয় একসময় ভেঙে যাওয়ার জন্য। আর সেই রেকর্ডভাঙা ইনিংস যদি দলের জয়ে ভূমিকা রাখে, তাহলে আনন্দটা হবে আরও বেশি।’

আপডেট সময় : ০১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬