ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লোপেজের জোড়া গোল, আতলেতিকোকে হারিয়ে শীর্ষেই বার্সেলোনা

ফটোকার্ড ডাউনলোড

একদিকে ঘরের মাঠে টানা জয়ের আত্মবিশ্বাস, অন্যদিকে সাম্প্রতিক ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর তাগিদ। এমন ম্যাচে শেষ হাসি হাসল বার্সেলোনা।

মেত্রোপলিতানোয় শুরুতে পিছিয়ে পড়েও ফেরমিন লোপেজের জোড়া গোলে আতলেতিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারাল বার্সা। এই জয়ে লা লিগার শীর্ষে থেকেই আন্তর্জাতিক বিরতিতে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

গত রাতে ম্যাচের শুরুতে দারুণ খেলেছে আতলেতিকো। ১০ মিনিটে হুলিয়ান আলভারেজের পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে।

প্রথমার্ধে আরো কয়েকটি সুযোগ পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি। তবে ব্যবধান বাড়াতে পারেনি।এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে বার্সেলোনা। ৪৪ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ শটে সমতা ফেরান ফেরমিন।

বিরতির পর ফ্রেঙ্কি ডি ইয়ংকে নামিয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় বার্সা। ৬৬ মিনিটে লামিনে ইয়ামালের নিখুঁত পাস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ফেরমিন। তাতেই নিশ্চিত হয় বার্সার জয়। 

Simeone
হতাশ আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। ছবি : রয়টার্স

ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেছেন, ‘এ ধরনের ম্যাচ জেতার সামর্থ্য আমাদের আছে।

দলের ওপর আমার অনেক বিশ্বাস আছে। এখানে (আতলেতিকোর মাঠে) জেতা সহজ নয়। মৌসুমে এখনো দীর্ঘ পথ বাকি। সাফল্য পেতে ও শিরোপা জিততে আমরা প্রতিনিয়ত কাজ করছি।’লা লিগার ১২ রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ৩ পয়েন্টে এগিয়ে তারা। ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো।

আপডেট সময় : ১২:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬