ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড রেমিট্যান্সের পরও ডলারের বাজারে অস্থিরতা, বিক্রি হচ্ছে রিজার্ভ

ফটোকার্ড ডাউনলোড

দেশের বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ শতাংশের ঘরে। টানা চার বছর ধরে কমছে মূলধনি যন্ত্রপাতির আমদানিও। অন্যদিকে দেশে আসছে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স। অর্থনীতিতে নতুন করে ডলারের চাহিদা তৈরির মতো বড় চাপ না থাকলেও গত চার মাস ধরে বাড়ছে ডলারের বিনিময় হার। এ সময়ে আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের দাম বেড়েছে অন্তত ২ টাকা। খুচরা বা কার্ব মার্কেটে ডলারের দর পৌঁছেছে ১২৯ টাকায়।

ডলারের বাড়তি চাহিদা সামাল দিতে আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করেছে ৪২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে স্থবিরতা থাকলেও বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বাড়ছে। পাশাপাশি আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্যের আমদানিও বেড়েছে। এসব কারণে ডলারের চাহিদায় চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংককে ডলার বিক্রি করতে হচ্ছে।

তবে বাজারসংশ্লিষ্টদের অনেকেই ডলারের চাহিদা বৃদ্ধির পেছনে অন্য কারণ থাকতে পারে বলে মনে করছেন। একাধিক ব্যাংকের শীর্ষ নির্বাহী ও ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের মতে, জ্বালানি আমদানির ব্যয় বাড়লেও ডলারের চাহিদা এতটা বেড়ে যাওয়ার কথা নয়। দেশে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড পর্যায়ে রয়েছে। এ অবস্থায় বাজারে কোনো পক্ষ কৃত্রিম সংকট তৈরি করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে দেশ থেকে নতুন করে অর্থ পাচার বাড়ছে কি না, সেটিও পর্যবেক্ষণে রাখা জরুরি।

কার্ব মার্কেটসংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং সৌদি আরবে হুতিদের হামলার কারণে ওমরাহ পালনকারীর সংখ্যা কমেছে। হজের মৌসুম আসতেও এখনো বেশ সময় বাকি। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্তের বিদেশ ভ্রমণের প্রবণতাও আগের তুলনায় কম। এরপরও খোলাবাজারে ডলারের চাহিদা বেশি। তাদের আশঙ্কা, ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে এমন ধারণা থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অতিরিক্ত ডলার কিনে মজুদ করছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান অবশ্য বলছেন, বাজারের স্থিতিশীলতা বজায় রাখতেই সীমিত পরিসরে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হয়েছে।  তিনি বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে আমাদের বাড়তি ডলার ব্যয় করতে হচ্ছে। আর রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের এলসি (ঋণপত্র) খোলাও বেড়েছে। এতে বাজারে ডলারের চাহিদা একটু বেশি। আমরা চাই না এ চাহিদার সুযোগ নিয়ে কোনো পক্ষ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করুক। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই কেন্দ্রীয় ব্যাংক সীমিত পরিসরে বাজারে কিছু ডলার বিক্রি করেছে।

রিজার্ভের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ভালো। তাই বিনিময় হার ঘিরে নতুন কোনো অস্থিরতা তৈরির সুযোগ নেই। কোনো পক্ষ পরিস্থিতির সুযোগ নিচ্ছে কিনা, আমরা সেদিকেও নজর রাখছি।

ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক বড় পরিসরে রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে ২০২১-২২ অর্থবছরে। ওই অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ৭৬২ কোটি বা ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করে। পরের ২০২২-২৩ অর্থবছরে ডলার বিক্রির পরিমাণ ছাড়িয়ে যায় সাড়ে ১৩ বিলিয়ন ডলার।

সব মিলিয়ে ২০২০ সালের জুন থেকে পরবর্তী পাঁচ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৩৫ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। একই সময়ে বাজার থেকে ডলার কেনার পরিমাণ ছিল ১২ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘ বিরতির পর চলতি বছরের সেপ্টেম্বরে আবারও ডলার বিক্রি শুরু করতে হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার বাজারে ২০১ মিলিয়ন বা ২০ কোটি ১০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

ওই দিন আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা। অথচ চলতি অর্থবছরের শুরুতে গত জুলাইয়ে প্রতি ডলারের দাম ছিল ১২৩ টাকার নিচে।

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে সবচেয়ে বেশি অস্থিরতা দেখা দেয় ২০২২ সালে। ওই বছরের ১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার অনুযায়ী প্রতি ডলারের দাম ছিল ৮৫ টাকা। মাত্র এক বছরের ব্যবধানে ২০২৩ সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ১০৩ টাকায়। ২০২৪ সালের জানুয়ারিতে ডলারের দর পৌঁছায় ১১০ টাকায়। একই বছরের ১ জুন তা আরও বেড়ে হয় ১১৮ টাকা।

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। দায়িত্ব গ্রহণের পর তিনি ডলারের বিনিময় হার বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৪ মে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ওই দিন প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা। বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর চলতি বছরের জুন পর্যন্ত ডলারের দর মোটামুটি স্থিতিশীল ছিল।

নতুন করে ডলারের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ১১ নভেম্বর এ বাজারে মাত্র তিনটি ডিলে ৪৬ লাখ ডলারের লেনদেন হয়েছে। অথচ এর আগের মাসের ১০ অক্টোবর ৪৬টি ডিলে লেনদেন হয়েছিল ১৫ কোটি ২০ লাখ ডলার।

গত অক্টোবরের শুরু থেকেই আন্তঃব্যাংক বাজারে ডলারের লেনদেনের সংখ্যা ও পরিমাণ কমতে থাকে। নভেম্বর মাসে এসে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছে গত ৪ নভেম্বর। ওই দিন লেনদেনের পরিমাণ ছিল ৫ কোটি ১৭ লাখ ডলার।

ডলারের বিনিময় হার যখন ঊর্ধ্বমুখী, তখনই দেশে আসছে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ১১ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের হিসাবেও রেমিট্যান্স প্রবাহে ১৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি রয়েছে। গত ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন রেকর্ড ১২ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল, যা এক অর্থবছরে প্রবাসীদের পাঠানো সর্বোচ্চ অর্থ।

রেমিট্যান্স প্রবাহে এমন ইতিবাচক পরিস্থিতির পরও ডলারের চাহিদা ও বিনিময় হার বেড়ে যাওয়াকে অস্বাভাবিক মনে করছেন ব্যাংকাররা। তাদের মতে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে স্থবিরতা এবং শিল্পের প্রয়োজনীয় পণ্যের আমদানি কমে যাওয়ার পরও ডলারের বাড়তি চাহিদার প্রকৃত কারণ অনুসন্ধান করা জরুরি।

ডলারের বাজারে বাড়তি চাপ তৈরির পেছনে আমদানি ব্যয় বৃদ্ধির ভূমিকা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট আমদানি ব্যয় হয়েছে ৭৫ দশমিক ২৪ বিলিয়ন ডলার। এ সময়ে আমদানিতে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ০৭ শতাংশ।

অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে ২০ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৩৭ শতাংশ। এর মধ্যে শুধু সেপ্টেম্বরে আমদানি ব্যয় ছিল ৭ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। ওই মাসে আমদানি প্রবৃদ্ধি ২১ শতাংশের বেশি হয়েছে। মূলত জ্বালানি তেল, এলপিজি ও এলএনজি আমদানিতে বাড়তি ব্যয় এ প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

অর্থনীতিবিদ ড. মোস্তফা কে. মুজেরীর মতে, বর্তমান পরিস্থিতিতে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখাই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। তিনি বলেন, কয়েক বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এ মূল্যস্ফীতির বড় অংশ এসেছে বিনিময় হারজনিত অস্থিরতা থেকে। এখন নতুন করে ডলারের বিপরীতে টাকা দুর্বল হলে মূল্যস্ফীতি আরও উসকে উঠবে। কেন্দ্রীয় ব্যাংক অনেক আগে থেকেই নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন কোনোভাবেই ডলারের বিনিময় হার যাতে না বাড়ে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা দরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

রেকর্ড রেমিট্যান্সের পরও ডলারের বাজারে অস্থিরতা, বিক্রি হচ্ছে রিজার্ভ

আপডেট সময় : ১২:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬