ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিইউ থেকে বাড়ি ফিরলেন ‘সালার’ অভিনেতা

ফটোকার্ড ডাউনলোড

গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘সালার’ অভিনেতা টিনু আনন্দ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রেও (আইসিইউ) রাখা হয়েছিল বর্ষীয়ান এই অভিনেতাকে।

জানা গেছে, এক দুর্ঘটনায় তার পাঁজরের পাঁচটি হাড়ে চিড় ধরে। এর মধ্যে একটি হাড় ফুসফুসেও ক্ষত তৈরি করে।আপাতত হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮১ বছর বয়সী অভিনেতা। চিকিৎসকদের পরামর্শ মেনে সেখানেই চলছে তার সুস্থ হয়ে ওঠার চেষ্টা।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকরা টিনুকে আপাতত শয্যাশায়ী থাকার পরামর্শ দিয়েছেন। বাড়িতেই চলছে তার ফিজিওথেরাপি। বিপদ কেটে গেলেও পুরোপুরি সুস্থ হতে আরো কিছুটা সময় লাগবে। চোটের কারণে দৈনন্দিন কাজকর্ম করতেও বেশ অসুবিধা হচ্ছে তার।

বিছানা থেকে ওঠা, বসা, এমনকি শোয়ার মতো সাধারণ কাজও এখন যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে বের হতেও নিষেধ করেছেন চিকিৎসকরা।এদিকে অভিনেতার পেশাগত কাজের চাপ নিয়েও প্রশ্ন উঠেছে। খবর, কয়েকজন প্রযোজক তার সঙ্গে যোগাযোগ করেছেন। কিছু ছবির ডাবিংয়ের কাজ এখনো বাকি রয়েছে।

কিন্তু চোটের কারণে স্বাভাবিকভাবে কথা বলতেও অসুবিধা হচ্ছে টিনুর। এমন পরিস্থিতিতে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ডাবিংয়ের জন্য তার সঙ্গে যোগাযোগ করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে।আপাতত বাড়িতে বিশ্রাম ও ফিজিওথেরাপির মাধ্যমেই সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিচ্ছেন অভিনেতা। তার শারীরিক অবস্থা কিংবা ডাবিংয়ের কাজ নিয়ে যোগাযোগের বিষয়ে এখন পর্যন্ত টিনুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সর্বশেষ রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পেদ্দি’ ছবিতে দেখা গেছে টিনু আনন্দকে। এতে ক্রীড়ামন্ত্রী বিষ্ণুকান্ত তিওয়ারির চরিত্রে অভিনয় করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

আইসিইউ থেকে বাড়ি ফিরলেন ‘সালার’ অভিনেতা

আপডেট সময় : ১১:৪৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬