ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইয়েস, ডিয়ার’ অভিনেতা অ্যান্থনি ক্লার্ক আর নেই

ফটোকার্ড ডাউনলোড

নিউমোনিয়াজনিত জটিলতায় মারা গেছেন মার্কিন অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান অ্যান্থনি ক্লার্ক। জনপ্রিয় টেলিভিশন সিটকম ‘ইয়েস, ডিয়ার’-এ গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।ক্লার্কের মৃত্যুর খবর নিশ্চিত করেন ‘ইয়েস, ডিয়ার’ সিরিজে তার সহ-অভিনেতা ও দীর্ঘদিনের বন্ধু মাইক ও’ম্যালি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে বন্ধুকে স্মরণ করেন তিনি। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বন্ধুর স্মৃতিচারণা করে মাইক ও’ম্যালি লেখেন, তিন সপ্তাহ আগে আমাদের ফোনে কথা হয়েছিল। বরাবরের মতোই তিনি আমাদের খুব হাসিয়েছিলেন। তিনি তার উপার্জিত অর্থ ভালোভাবে বিনিয়োগ করেছিলেন এবং আমাদের শো শেষ হওয়ার পরই মূলত অবসর নিয়ে নিয়েছিলেন। শান্তিতে ঘুমান টনি।

১৯৬৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লিঞ্চবার্গে জন্মগ্রহণ করেন অ্যান্থনি ক্লার্ক। বোস্টনের এমারসন কলেজ থেকে ১৯৮৬ সালে গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। কলেজে পড়ার সময়ই কমেডির প্রতি আগ্রহ তৈরি হয় তার। সে সময় ‘আমেরিকান কলেজিয়েট ট্যালেন্ট শোকেস’-এ ‘টপ কলেজ কমেডিয়ান’ পুরস্কারও জিতেছিলেন তিনি।

স্ট্যান্ড-আপ কমেডির প্রতি নিজের ভালোবাসার কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন ক্লার্ক।

২০০৬ সালে ‘দ্য কমিকস কমিক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি স্ট্যান্ড-আপ কমেডি ভালোবাসি, কারণ এতে দর্শকদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। এখানে কোনো পরিচালক থাকেন না।ক্লার্কের ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ সিবিএসের জনপ্রিয় সিটকম ‘ইয়েস, ডিয়ার’। এতে গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। সিরিজটিতে একই বাড়িতে বসবাসকারী দুই দম্পতির জীবন, পারিবারিক সম্পর্ক এবং সন্তান লালন-পালন নিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছিল।

টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন এই অভিনেতা। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ডগফাইট’, ‘দ্য থিং কলড লাভ’ ও ‘দ্য রক’। এ ছাড়া ‘বোস্টন কমন’, ‘সোল ম্যান’ এবং ‘লাস্ট কমিক স্ট্যান্ডিং’-এর মতো টেলিভিশন অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। ১৯৯৫ সালে এইচবিওর ‘ইয়াং কমেডিয়ানস স্পেশাল’-এর চতুর্থ আসরের উপস্থাপনার দায়িত্বও পালন করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

‘ইয়েস, ডিয়ার’ অভিনেতা অ্যান্থনি ক্লার্ক আর নেই

আপডেট সময় : ০২:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬