ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল যেসব রেকর্ড…

ফটোকার্ড ডাউনলোড

বলিউড তারকা রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত ও নীতেশ তিওয়ারি পরিচালিত মেগাবাজেট ছবি ‘রামায়ণ’ বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ ঝড় তুলেছে। মুক্তির মাত্র ৮ দিনের মাথায় ছবিটি বিশ্বের ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে এবং ভারতের ১১তম ছবি হিসেবে এই বিশেষ মাইলফলক স্পর্শ করেছে।

চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর মুক্তির অষ্টম দিনে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১,০৩৩.৫৫ কোটি রুপি। এর মধ্যে ভারতের বাজারে গ্রস কালেকশন ৬৭৫.০৫ কোটি রুপি যার নেট কালেকশন ৫৬৪.৬০ কোটি এবং বিদেশি বাজার থেকে এসেছে ৩৫৮.৫০ কোটি রুপি।

মুক্তির পর থেকেই দুর্দান্ত ব্যবসা করা এই ছবিটির শুধু হিন্দি ভার্সন থেকেই অষ্টম দিনে এসেছে ৪৩ কোটি রুপি। এ ছাড়া কন্নড়, তেলেগু এবং মালয়ালম ভার্সনগুলো থেকেও মিলছে দারুণ সাড়া। বিশেষ করে মুক্তির পঞ্চম দিনে ছবিটি ঘরোয়া প্রেক্ষাগৃহে ১০৭.৫০ কোটি রুপির বিশাল ব্যবসা করে বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছিল।

মাত্র ৮ দিনেই ১,০০০ কোটির ক্লাবে পৌঁছে ‘রামায়ণ’ এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’-এর রেকর্ড পেছনে ফেলে দিয়েছে, যেখানে বাহুবলী ২-এর সময় লেগেছিল প্রায় ১০ থেকে ১১ দিন। এই ছবির মাধ্যমে অভিনেতা রণবীর কাপুরের ক্যারিয়ারে প্রথমবার কোনো ছবি ১,০০০ কোটির ক্লাবে প্রবেশ করল এবং এটি তার ব্লকবাস্টার ছবি ‘অ্যানিমেল’-এর লাইফটাইম কালেকশনকেও ছাড়িয়ে গেছে। এ ছাড়া ভারতের বাজারে দ্রুততম ৩০০ কোটি রুপি নেট সংগ্রহের দিক থেকে এটি শাহরুখ খানের ‘জওয়ান’-এর রেকর্ডও ছুঁয়ে ফেলেছে।

বলিউড ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, উৎসবের আমেজ এবং দর্শকদের অবিশ্বাস্য উন্মাদনার কারণে ছবিটি বক্স অফিসে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। ৪,০০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত এই ছবিটি দুর্দান্ত অভিনয় ও নির্মাণশৈলীর সুবাদে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় ও উচ্চাভিলাষী প্রজেক্ট হিসেবে ইতোমধ্যেই ইতিহাস গড়তে শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের

৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল যেসব রেকর্ড…

আপডেট সময় : ১১:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬