ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তে ৯ ইস্যুতে নজর

ফটোকার্ড ডাউনলোড

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের সুযোগ তৈরি হলেও কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, তা নিয়ে চ্যালেঞ্জে রয়েছে দলটি।

পিউ রিসার্চ সেন্টারের জরিপে ৬৭ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ডেমোক্র্যাটরা অতিরিক্ত তদন্ত করতে পারেন। বিপরীতে ৩১ শতাংশ চান আরও তদন্ত। সিএনএন-এর বিশ্লেষণে উঠে এসেছে সম্ভাব্য নয়টি বিষয়।

ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি: ক্রিপ্টোকারেন্সি, শেয়ারবাজার ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ট্রাম্পের আর্থিক সুবিধা অর্জন এবং তার পরিবার ও ঘনিষ্ঠদের সম্ভাব্য স্বার্থের সংঘাত তদন্ত হতে পারে।

ইরান যুদ্ধ: যুদ্ধ শুরুর যুক্তি, ইরানের হুমকি নিয়ে ট্রাম্পের বক্তব্য এবং ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলার ঘটনা খতিয়ে দেখা হতে পারে।

এপস্টেইন ফাইল: জেফরি এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে ট্রাম্প কী জানতেন, নথি প্রকাশে বিলম্ব এবং সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের কারাগার পরিবর্তনের সুবিধা তদন্তের বিষয় হতে পারে।

অভিবাসন অভিযান: আইসিইর কর্মকাণ্ড, বিক্ষোভে দুই ব্যক্তির মৃত্যু, মার্কিন নাগরিকদের ভুল গ্রেফতার এবং ভুলভাবে অভিবাসীদের বহিষ্কারের অভিযোগ তদন্ত হতে পারে।

এনভিডিয়া ও মেগাস্পিড: চীনে এআই চিপ পাচারের অভিযোগ এবং মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত খতিয়ে দেখা হতে পারে।

বিচার বিভাগের প্রতিশোধমূলক পদক্ষেপ: নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসসহ ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে মামলা ও তদন্তের পেছনে উদ্দেশ্য খোঁজা হতে পারে।

ইলন মাস্ক: সরকারি দক্ষতা বিভাগে তার ভূমিকা, সরকারি কার্যক্রমে প্রভাব এবং ইউক্রেনের যুদ্ধে স্টারলিংকের সেবা সীমিত করার ঘটনা তদন্ত হতে পারে।

ট্রাম্পের নির্মাণকাজ: হোয়াইট হাউসের ইস্ট উইং ভাঙা, কেনেডি সেন্টারে তার নাম যুক্ত করা এবং লিংকন মেমোরিয়ালের পুকুর সংস্কারে সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা খতিয়ে দেখা হতে পারে।

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা: মাদক পাচারের অভিযোগে মার্কিন সামরিক বাহিনীর হামলা, বিশেষ করে একই নৌযানে দ্বিতীয় দফা হামলায় বিচারবহির্ভূত হত্যার অভিযোগ তদন্তের আওতায় আসতে পারে।

এদিকে সম্ভাব্য তদন্তের মুখে শুক্রবার ট্রাম্প নির্বাহী আদেশে সরকারি ঠিকাদারদের কংগ্রেসের জিজ্ঞাসার জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।

লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তে ৯ ইস্যুতে নজর

আপডেট সময় : ১১:৫১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬