ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফ পাওয়ারটেকের বিদায়, সিসিটির দায়িত্বে এভারেস্ট

ফটোকার্ড ডাউনলোড

দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস। প্রতিষ্ঠানটিকে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগ দিতে সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিক চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

চুক্তি অনুযায়ী, সোমবার দিবাগত রাত ১২টা থেকে সিসিটির পরিচালনার দায়িত্ব বুঝে নেবে এভারেস্ট পোর্ট সার্ভিসেস। আগামী ২৩ মে পর্যন্ত প্রতিষ্ঠানটি টার্মিনালটির কার্যক্রম পরিচালনা করবে। ছয় মাসের জন্য এ চুক্তির আর্থিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। এর আগে রোববার নৌপরিবহন মন্ত্রণালয় এভারেস্টকে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগের অনুমোদন দেয়। এরপর বন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি সম্পন্ন হয়।

সোমবার বন্দর ভবনে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। অন্যদিকে এভারেস্ট পোর্ট সার্ভিসেসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক সাফায়াত হোসেন। নতুন এই অপারেটর প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন।

চুক্তির বিষয়ে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, সর্বনিম্ন দরদাতা হিসেবে তাঁর পরিবারের প্রতিষ্ঠানটি ছয় মাসের জন্য সিসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে। বন্দরে কাজ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। বন্দরের সুনাম বজায় রেখে কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এত দিন প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সিসিটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ গত ২ নভেম্বর শেষ হয়। তবে নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় জরুরি ভিত্তিতে আরও তিন সপ্তাহ কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানটিকে।

এদিকে ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগ দিতে গত ১৭ নভেম্বর সীমিত দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। এতে ১৯ নভেম্বর চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা দর প্রস্তাব করায় এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে নির্বাচিত করা হয়।

বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটিতে বার্থ অপারেটর হিসেবে কাজ করছে এভারেস্ট। তবে সিসিটি পরিচালনার দায়িত্ব প্রতিষ্ঠানটি এবারই প্রথম পেল। যদিও দরপত্র আহ্বান থেকে শুরু করে প্রস্তাব জমা দেওয়ার জন্য সময় ছিল বেশ কম। এ কারণে শুরু থেকেই নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে বন্দরের সংশ্লিষ্ট মহলে আলোচনা ছিল। দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নিলেও বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজে অভিজ্ঞ নয়টি প্রতিষ্ঠানের মধ্যে এভারেস্ট ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়নি।

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর জন্য থাকা চারটি টার্মিনালের একটি হলো সিসিটি। এখানে একই সময়ে দুটি জাহাজে কনটেইনার ওঠানো-নামানোর সুযোগ রয়েছে। বন্দরের মোট কনটেইনারের প্রায় ১৬ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে পরিচালিত হয়।

নতুন চুক্তির আওতায় এভারেস্ট পোর্ট সার্ভিসেস গ্যান্ট্রি ক্রেন ব্যবহার করে জাহাজ থেকে কনটেইনার নামানো ও জাহাজে তোলার কাজ করবে। পাশাপাশি আমদানি করা কনটেইনার বন্দর চত্বরে স্থানান্তর এবং রপ্তানির জন্য নির্ধারিত কনটেইনার জাহাজে তোলার কার্যক্রমও পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

তবে টার্মিনালের মাশুল আদায়ের দায়িত্ব আগের মতোই বন্দর কর্তৃপক্ষের হাতে থাকবে। অন্যদিকে এভারেস্ট প্রতিটি কনটেইনার ওঠানো-নামানোসহ চুক্তিতে নির্ধারিত বিভিন্ন কাজের বিপরীতে দরপত্রের শর্ত অনুযায়ী বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে বিল পাবে।

সিসিটির কার্যক্রম যেন এক দিনের জন্যও বন্ধ না থাকে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আগের অপারেটরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন চুক্তি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বন্দরসচিব সৈয়দ রেফায়েত হামিম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত ১২টার পর আনুষ্ঠানিকভাবে সিসিটি পরিচালনার দায়িত্ব এভারেস্টের কাছে হস্তান্তর করা হয়।

অল্প সময়ের মধ্যে টার্মিনাল পরিচালনার প্রস্তুতি সম্পর্কে শাহাদাত হোসেন সেলিম বলেন, তাঁদের পারিবারিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে। সবকিছু ঠিক থাকলে সোমবার রাত ১২টা থেকেই কার্যক্রম শুরু করা হবে।

আপডেট সময় : ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬