ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের যুদ্ধ কি গ্রাস করবে ইউরোপকে?

ফটোকার্ড ডাউনলোড

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন আর দুই দেশের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। ইউরোপের বিভিন্ন অঞ্চলে হামলা, পাল্টা হামলা, নাশকতা এবং সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ছে। যুদ্ধ বন্ধে ছয় সপ্তাহের বেশি সময় ধরে কূটনৈতিক তৎপরতা চললেও শান্তির পরিবর্তে সংঘাত আরও তীব্র হচ্ছে। পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষক নিক প্যাটন ওয়ালশের মতে, আগামী মাসগুলোতে এই যুদ্ধ আরও বিপজ্জনক হয়ে ওঠার পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং দ্বিতীয়ত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় মৌলিক মতপার্থক্য ক্রমেই বাড়তে থাকা।

গত এক সপ্তাহের ঘটনাপ্রবাহই যুদ্ধের বিস্তৃতি ও তীব্রতার চিত্র তুলে ধরছে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হামলাকে চলতি বছরের সবচেয়ে তীব্র আক্রমণ হিসেবে বর্ণনা করেন। প্রায় ছয় ঘণ্টা ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। এর আগে কয়েক সপ্তাহ ধরে কিয়েভের সেতু এবং দেশের বিভিন্ন এলাকার বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনের বিভিন্ন অঞ্চল ও রাজধানীর বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে।

জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে পরিচিত অধিকৃত ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী কের্চ সেতুতে তিন দফা হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকের আগে ও পরে এসব হামলা হয়।

এ ছাড়া ইউক্রেনের ড্রোনের লক্ষ্যবস্তু হয়েছে বাল্টিক সাগরের কাছে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজ এবং লিবিয়ার বেনগাজি বন্দরের কাছে রুশ নৌযান। এর ফলে ইউক্রেনের সামরিক সক্ষমতা ও দূরপাল্লার হামলার পরিধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বাল্টিক সাগর থেকে ভূমধ্যসাগর

ইউক্রেনের হামলার ভৌগোলিক বিস্তারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চল পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত। সোভিয়েত আমলের উত্তরাধিকার হিসেবে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই অঞ্চলকে এত দিন তুলনামূলক নিরাপদ বলে বিবেচনা করা হতো। তবে সাম্প্রতিক হামলার ঘটনায় সেই ধারণা বদলে যাচ্ছে।

কালিনিনগ্রাদের কাছে রুশ সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট স্পার্টা-২ নামের একটি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো জাহাজ থেকে উৎক্ষেপণ করা ড্রোন অথবা রাশিয়ার ভূখণ্ড পেরিয়ে বাল্টিক সাগরে প্রবেশ করা ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়েছে।

তবে মস্কো অভিযোগ করেছে, লিথুয়ানিয়া নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়ে ইউক্রেনকে এই হামলায় সহায়তা করেছে। লিথুয়ানিয়া ন্যাটোর সদস্য হওয়ায় এ অভিযোগ নতুন করে রাশিয়া ও পশ্চিমা সামরিক জোটের মধ্যে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

বিশ্লেষকের মতে, রাশিয়া দীর্ঘদিন ধরেই এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করছে যে ইউক্রেন যুদ্ধের পেছনে পুরো ন্যাটো জোট জড়িত। এ ধরনের অভিযোগ বাল্টিক অঞ্চলে রুশ নাশকতামূলক তৎপরতা বাড়ানোর অজুহাত তৈরি করতে পারে। একই সঙ্গে ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকিও বাড়ছে।

লিবিয়ার উপকূলে বেনগাজি বন্দরের কাছে রুশ নৌযান ও পণ্যবাহী জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাও মস্কোর জন্য বিব্রতকর। গত এক দশকে আফ্রিকায় নিজেদের সামরিক প্রভাব ও সক্ষমতা প্রদর্শন করেছে রাশিয়া। কিন্তু এখন ভূমধ্যসাগরের বিভিন্ন বন্দরে অবস্থানরত রুশ জাহাজগুলোও হামলার ঝুঁকিতে পড়ছে।

পাঁচ বছর আগেও যুদ্ধের এমন বিস্তৃতি কল্পনা করা কঠিন ছিল। শুরুতে ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকা সংঘাত ২০২৪ সালে রাশিয়ার ভেতরে ছড়িয়ে পড়ে। পরে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তেও উত্তেজনা বাড়ে। সামরিক জোটটির বিভিন্ন দেশে রাশিয়াসংশ্লিষ্ট নাশকতার অভিযোগও সামনে আসে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন হিসাব

যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার প্রথম কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে দেখছেন বিশ্লেষক নিক প্যাটন ওয়ালশ।

তার মতে, মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ইউক্রেনপন্থী ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার আগে ক্রেমলিনের হাতে সীমিত সময় রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়লে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির ওপর আরও কঠোর নজরদারি শুরু হতে পারে।

এতে ইউক্রেনকে সহায়তা, সামরিক অর্থায়ন এবং রাশিয়ার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের বিভিন্ন বিষয় কংগ্রেসের তদন্ত ও পর্যালোচনার মুখে পড়তে পারে।

বিশ্লেষকের ধারণা, রাশিয়ার প্রতি ট্রাম্প প্রশাসনের বর্তমান নমনীয় অবস্থানও তখন রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক চাপে সীমিত হয়ে আসতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে হোয়াইট হাউসে ডেমোক্র্যাটদের ফিরে আসার সম্ভাবনা নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে রাজনৈতিক উদ্বেগ তৈরি হতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাশিয়া বরাবরই ইউক্রেন যুদ্ধকে বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। মস্কোর লক্ষ্য, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকে সংঘাতের অন্যতম কারণ হিসেবে প্রতিষ্ঠা করা এবং ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন আলোচনা শুরু করা।

যুদ্ধবিরতিতে আগ্রহী নন পুতিন?

শান্তি আলোচনার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হিসেবে দুই পক্ষের অবস্থানের ক্রমবর্ধমান দূরত্বকে চিহ্নিত করেছেন বিশ্লেষক।

চীনের শেনজেনে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করেছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মস্কোর আগ্রহ নেই।

ইউরোপীয় দেশগুলো আলোচনায় যুক্ত হতে চাইলে তাদের মস্কোতে গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এরপর বিষয়টি বিবেচনা করবেন বলে জানান রুশ প্রেসিডেন্ট।

বিশ্লেষকের মতে, আলোচনার ক্ষেত্রে পুতিন নিজের অবস্থান আরও কঠোর করছেন। সমঝোতার সম্ভাবনা কমিয়ে দিয়ে আলোচনাকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়াই যেন মস্কোর কৌশল।

এর পেছনে যুদ্ধক্ষেত্রের বাস্তবতাও কাজ করছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাসের বাকি অংশ দখল করাকে পুতিনের অন্যতম প্রধান সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইউক্রেনীয় বাহিনী প্রায় দুই বছর ধরে কস্তিয়ানতিনিভকা শহর রাশিয়ার দখলে যাওয়া ঠেকিয়ে রেখেছে। তবে রুশ ড্রোন ও বিমান হামলায় পার্শ্ববর্তী ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক শহরের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। বেসামরিক মানুষ এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। বহু সড়ক ও স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পুতিনের দাবি, দনবাসের অবশিষ্ট প্রায় ১০ শতাংশ ভূখণ্ডে ইউক্রেনের নিয়ন্ত্রণও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

বিশ্লেষকের মতে, রাশিয়া সামরিক অভিযানের মাধ্যমে দনবাসের অবশিষ্ট এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করে পরবর্তী সময়ে রাজনৈতিক সমঝোতায় যেতে চাইতে পারে। তখন ধ্বংসপ্রাপ্ত ভূখণ্ডের নিয়ন্ত্রণকেও বিজয় হিসেবে উপস্থাপনের সুযোগ পাবে মস্কো।

তার দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার ধীরগতির সামরিক অগ্রযাত্রায় প্রতি মাসে অন্তত ৪০ হাজার সেনা নিহত বা আহত হচ্ছেন বলে দাবি করা হয়েছে। এত বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়ে অর্জিত সামরিক সাফল্যও তুলনামূলকভাবে সীমিত।

শান্তি আলোচনায় বাস্তবতার সংকট

যুদ্ধ বন্ধের উদ্যোগ ব্যর্থ হওয়ার দীর্ঘমেয়াদি ঝুঁকি আরও গভীর বলে মনে করছেন বিশ্লেষক। তার মতে, রাশিয়া ও ইউক্রেনের বক্তব্যের মধ্যে বাস্তবতার বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে। ফলে আলোচনায় দুই পক্ষের অবস্থান কাছাকাছি আসার পরিবর্তে আরও দূরে সরে যাচ্ছে।

ইউরোপের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বক্তব্যেও রয়েছে মতবিরোধ। মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারের বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতের বহুপক্ষীয় শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণের সুযোগ থাকতে পারে। কিন্তু ক্রেমলিন এখনই এমন কোনো সম্মতির কথা স্বীকার করছে না।

ভূখণ্ড নিয়েও দুই পক্ষের অবস্থান সম্পূর্ণ বিপরীত। পুতিন কস্তিয়ানতিনিভকা শহরের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়েছে বলে দাবি করেছেন। তবে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন শহরটি নিয়ে তার এই বক্তব্যের সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাস্তবতার অমিল রয়েছে। একইভাবে বৃহস্পতিবার পুতিন দাবি করেন, ইউক্রেন যুদ্ধ শুরু করেছে। অথচ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়াই ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে।

ন্যাটো নিয়েও দুই পক্ষের অবস্থান বিপরীতমুখী। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ন্যাটোর সামরিক উপস্থিতি আরও পশ্চিমে সরিয়ে নেওয়ার দাবি জানাতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের সম্ভাবনাও আলোচনায় এসেছে। ফলে দুই পক্ষের এসব অবস্থানের মধ্যে সমঝোতার সুযোগ সীমিত হয়ে পড়ছে।

বিশ্লেষকের মতে, কূটনৈতিক আলোচনাকে সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মস্কো। আলোচনার টেবিলে সমঝোতার পরিবেশ তৈরির পরিবর্তে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে রাশিয়া। ফলে আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর উদ্যোগ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

ইউরোপের জন্য বাড়ছে নিরাপত্তাঝুঁকি

গত এক বছরের ব্যর্থ আলোচনা, পুতিনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা, ইউক্রেনের ওপর চাপ এবং ইউরোপের নিরাপত্তা উদ্বেগ— সব মিলিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাত আরও জটিল হয়ে উঠেছে।

বর্তমানে ইউক্রেনের ড্রোন রাশিয়ার বিভিন্ন সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হচ্ছে। অন্যদিকে, রাশিয়ার ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামরিক হেলিকপ্টার নিয়মিত ন্যাটোর আকাশসীমার কাছাকাছি বা ভেতরে প্রবেশের ঘটনা ঘটছে। এসব ঘটনায় ন্যাটো এখন পর্যন্ত সরাসরি সামরিক সংঘাতে জড়ায়নি।

বিশ্লেষকের আশঙ্কা, শান্তি প্রতিষ্ঠার নামে চলমান কূটনৈতিক প্রক্রিয়া কার্যত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট রাখার উদ্যোগে পরিণত হয়েছে। বাস্তবে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে এর উল্লেখযোগ্য অগ্রগতি নেই।

তার মতে, ইউরোপজুড়ে সংঘাতের বিস্তার, রাশিয়া ও ইউক্রেনের অনড় অবস্থান এবং ব্যর্থ কূটনৈতিক তৎপরতা আগামী মাসগুলোকে আরও অনিশ্চিত করে তুলছে। পরিস্থিতির শেষ পরিণতি কী হবে, তা এখনই বলা কঠিন। তবে কোনো পক্ষের সামরিক বা রাজনৈতিক অবস্থানের বড় ধরনের বিপর্যয় ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

ইউক্রেনের যুদ্ধ কি গ্রাস করবে ইউরোপকে?

আপডেট সময় : ১১:৫১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬