ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডুমসডে’তে একসঙ্গে পর্দায় এক্স-মেন ও ফ্যান্টাস্টিক ফোর

ফটোকার্ড ডাউনলোড

বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র চূড়ান্ত ট্রেলার প্রকাশ পেয়েছে। নতুন এই ট্রেলারে পুরোনো এক্স-মেন তারকাদের ফিরে আসার পাশাপাশি জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রকে প্রধান খলনায়ক ‘ভিক্টর ভন ডুম’ হিসেবে দেখা গেছে।

ট্রেলারের ফুটেজ থেকে সিনেমাটির গল্প ও চরিত্রগুলো সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে এসেছে। এতে দেখা যায়, ‘আর্থ-২৮২’ মহাবিশ্বে স্টিভ রজার্স ও পেগি কার্টারের একটি পুত্রসন্তান রয়েছে। এই সন্তানের চরিত্রে অভিনয় করছেন ওয়েসলি হলোওয়ে। এবারের অ্যাভেঞ্জার্স সিনেমায় পুরোনো এক্স-মেন সিরিজের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী ফিরছেন। তাদের মধ্যে সাইক্লপস চরিত্রে জেমস মার্সডেন এবং প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে প্যাট্রিক স্টুয়ার্টকে দেখা যাবে। এ ছাড়া ইয়ান ম্যাককেলান, রেবেকা রোমিন এবং অ্যালান কামিংও এক্স-মেন দলের সদস্য হিসেবে ফিরছেন। সিনেমাটির সবচেয়ে বড় চমক হিসেবে রবার্ট ডাউনি জুনিয়রকে দেখা যাবে মুখোশধারী খলনায়ক ভিক্টর ভন ডুমের ভূমিকায়। পাশাপাশি এই সিনেমায় যুক্ত হচ্ছেন ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর অভিনয়শিল্পীরাও। এর মধ্যে রিড রিচার্ডস চরিত্রে পেদ্রো পাস্কাল এবং স্যু স্টর্ম চরিত্রে ভ্যানেসা কার্বিকে দেখা যাবে।‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ পরিচালনা করছেন অ্যান্থনি ও জো রুসো। আর সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্টিফেন ম্যাকফিলি।

আপডেট সময় : ০১:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬