ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মুগ্ধ সেতুমন্ত্রী, গাছের নিচে খেলেন কলাইয়ের রুটি

রাজশাহী প্রতিনিধি,
রাজশাহীতে দুই দিনের সফরে গিয়ে রাস্তায় বসেই ঐতিহ্যবাহী কলাইয়ের রুটি খেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুইদিনের সফরে রাজশাহী আসেন সেতুমন্ত্রী।

বিভিন্ন কর্মসূচি ছাড়া নিজ উদ্যোগে ঘুরে ঘুরে দেখেছেন নগরী। উপভোগ করেছেন পদ্মাপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য।

পরে ফুটপাতে বসে খেয়েছেন ঐতিহ্যবাহী কলাইয়ের রুটি।

ওবায়দুল কাদের বলেন, রাজশাহী শহর দেখে আমি এর প্রেমে পড়ে গেছি। বারবার আসতে চাই এই শহরে।

এর আগে শুক্রবার সকাল থেকেই রাজশাহীতে সরকারি ও দলীয় বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন সেতুমন্ত্রী।

রাতযাপন করেন সার্কিট হাউজে। এরপর ভোর ৬টার দিকে ঘুম থেকে জাগেন। পরে তিনি প্রাতঃভ্রমণে বের হন।

পদ্মাপাড়ে সকালের স্নিগ্ধ হাওয়ায় কিছু সময় কাটান। সেখানে হেঁটে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা শোনেন।

এরপর পদ্মারধারে গাছের নিচে এক নারীকে কলাইয়ের রুটি তৈরি করতে দেখে সেখানে বসে পড়েন তিনি। মহিলার কাছে একটি রুটি কেনেন। এরপর পেঁয়াজ মাখানো ঝাল লবণ মাখিয়ে রুটি খান।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেতারা ভোরে ঘুম থেকে উঠেন না। ঘুম থেকে উঠে সকালে হাঁটতে বেরোলেও অনেক সাধারণ মানুষের সঙ্গে দেখা হয়। কথা হয়। তাদের মনের কথা জানা যায়। পাশাপাশি অনেক কাজও করা যায়।

তিনি বলেন, ‘আমি পদ্মারধারে গিয়ে অভিভূত হয়েছি। টাইলস দিয়ে বাঁধানো পদ্মাপাড় আমাকে মুগ্ধ করেছে। রাজশাহীর রাস্তাঘাট ঝকঝকে। গাছগাছালিঘেরা এ শহর। আমি রাজশাহীর প্রেমে পড়ে গেছি।’

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে মুগ্ধ সেতুমন্ত্রী, গাছের নিচে খেলেন কলাইয়ের রুটি

আপডেট সময় : ০৩:৫১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭