ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির ডাক

ফটোকার্ড ডাউনলোড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের আহ্বান জানিয়েছে দেশটির প্রভাবশালী কৃষ্ণাঙ্গ অধিকার সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)। সংগঠনটি যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনীর আওতায় ট্রাম্পকে অপসারণের আহ্বান জানিয়েছে। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রথমবারের মতো কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন দাবি তুলল।

এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক বিবৃতিতে বলেন, ‘এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং অস্থির। তিনি আরো বলেন, ট্রাম্পের বক্তব্য ও আচরণ ‘শুধু উদ্বেগজনকই নয়, এটি বিপজ্জনকও।’

ডেরিক জনসনের ভাষায়, ‘যখন দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণকে উপেক্ষা করেন, তখন তা শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।’

ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির ডাক

আপডেট সময় : ১১:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬