ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৪

চলমান রুশ-ইউক্রেন সংঘাতের ইতিহাসে রাশিয়ার ওপর অন্যতম বৃহত্তম ও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। প্রায় ৬০০ ড্রোনের এই ব্যাপক আক্রমণে রাশিয়ার মস্কো এবং বেলগোরোদ অঞ্চলে চারজন নিহত হয়েছেন। রোববার রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে মস্কো অঞ্চলে তিনজন এবং বেলগোরোদ অঞ্চলে একজন রয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর চালানো ইউক্রেনীয় হামলা প্রতিহত করতে গিয়ে তারা মোট ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে। এরপর ভোর হওয়ার পর আরও ৩০টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, ১৪টি রুশ অঞ্চল, ইউক্রেন থেকে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণ ও আজভ সাগরের আকাশে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে। এই হামলায় রাজধানী মস্কোর আশপাশের অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, রাত ৩টা থেকে বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানী অঞ্চলে বড় ধরণের ড্রোন হামলা প্রতিহত করছে। একটি ড্রোন ব্যক্তিগত বাড়িতে আঘাত হানলে এক নারী নিহত হন এবং আরও একজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ভোররাতের এই হামলায় আরও দুই পুরুষ নিহত হয়েছেন এবং চার জন আহত হয়েছেন। এ সময় বিভিন্ন অবকাঠামো স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এদিকে মস্কো শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানীতে রাতভর ৮০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এতে ১২ জন আহত হয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে যেসব স্থানে আঘাত লেগেছে, সেখানে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে একটি হামলায় তেল ও গ্যাস শোধনাগারের কাছে নির্মাণকাজে থাকা শ্রমিকরা আহত হয়েছেন। শোধনাগারটির উৎপাদন ব্যাহত না হলেও এই হামলায় তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত মস্কো শহর তুলনামূলক কম হামলার শিকার হলেও রাজধানী অঞ্চল প্রায়ই ড্রোন হামলার মুখে পড়ে। তবে এবার ইউক্রেন সীমান্তঘেঁষা বেলগোরোদ অঞ্চলের শেবেকিনো জেলায় ড্রোন হামলায় একটি লরিতে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন।

এর একদিন আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও পাল্টা হামলার ঘোষণা দিয়েছিলেন। বৃহস্পতিবার রাশিয়ার হামলায় কিয়েভে ২৪ জন নিহত ও আরও প্রায় ৫০ জন আহত হওয়ার পর তিনি এই ঘোষণা দেন।

অন্যদিকে, পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া মোট ২৮৭টি ড্রোনের মধ্যে ২৭৯টিকে তারা সফলভাবে প্রতিহত করেছে। চার বছরের বেশি সময় ধরে রুশ বাহিনীর দৈনিক বোমাবর্ষণের জবাবে ইউক্রেন নিয়মিত রাশিয়ার ভেতরে এই হামলা চালিয়ে আসছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার পর মস্কো ও কিয়েভ আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

যুক্তরাষ্ট্র দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে চেষ্টা চালালেও ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু করার পর এই শান্তি আলোচনা কার্যত থমকে যায়।

আপডেট সময় : ০১:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬