ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন ভূমি

এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন ভূমি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর কি এবার বাবার দেখানো পথেই রাজনীতিতে পা রাখছেন? সম্প্রতি এক অনুষ্ঠানে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেননি এই অভিনেত্রী। বরং দেশের সেবা করার সুযোগ পেলে তিনি রাজনীতিতে আসতে পারেন বলে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

ভূমি পেডনেকরের বাবা সতীশ পেডনেকর মহারাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং সাবেক শ্রমমন্ত্রী ছিলেন। পারিবারিক এই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণেই মূলত ভূমির রাজনীতিতে আসা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে।

সামাজিক কিংবা রাজনৈতিক—যেকোনো বিষয়ে বরাবরই বেশ স্পষ্টভাষী ভূমি। সম্প্রতি এক অনুষ্ঠানে যখন তাকে রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়, তিনি বেশ দ্রুত ও ইতিবাচক উত্তর দেন। ভূমি বলেন, “আমার রক্তেই দেশের সেবা করার তাগিদ রয়েছে।” তিনি আরও জানান, বর্তমানে তিনি নিজের সিনেমার মাধ্যমেই সেই কাজটি করার চেষ্টা করে যাচ্ছেন।

তবে ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছাকে একেবারেই নাকচ করেননি এই অভিনেত্রী। তিনি জানান, আরও বড় পরিসরে বা গভীরভাবে দেশের জন্য কাজ করার সুযোগ যদি তার সামনে আসে, তবে তিনি অবশ্যই তা গ্রহণ করবেন। নিজের ব্যক্তিগত আদর্শ নিয়ে ভূমি বলেন, তিনি খুবই সাধারণ একটি আদর্শে বিশ্বাস করেন এবং তা হলো—যেভাবেই হোক দেশের মানুষের সেবা করা।

উল্লেখ্য, ভূমি পেডনেকর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দলদল’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে বেশ ভালো সাড়া ফেলেছে। এর আগে সামাজিক বার্তাভিত্তিক সিনেমা ‘ভক্ষক’ এবং অনুভব সিনহার ‘ভিড়’ সিনেমাতেও তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন ভূমি

আপডেট সময় : ০৩:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬