ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

ফটোকার্ড ডাউনলোড

নারায়ণগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ সনাতন সংঘের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ অক্টোবর বন্দর রেলী লেদারাস্ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে এ গীতা দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও গীতার বাণী মানুষকে সৎ ও মানবিক হতে উদ্বুদ্ধ করে।” তিনি উৎসবের সাফল্য ও সকলের কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন বাংলাদেশ সনাতন সংঘের সভাপতি শ্রী সুমন লাল, সাধারণ সম্পাদক শ্রী অজিত দাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র স্থায়ী সদস্য শোভন কমল এবং বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক এডভোকেট তরুন লাল বেগী।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ সনাতন সংঘের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। গীতা দান অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

আপডেট সময় : ১০:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬