পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়। বিষয়টি কোম্পানি সূত্রে নিশ্চিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে উসমানিয়া গ্লাস শিটের প্রতি শেয়ার লোকসান হয়েছে ১ টাকা ০২ পয়সা, যা গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৭১ পয়সা।
এ সময়ে কোম্পানির প্রতি শেয়ার নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ে তা ছিল মাইনাস ৮৩ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৯৩ পয়সা।























