ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনআরবিসি ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

ফটোকার্ড ডাউনলোড

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির চলতি বছরের প্রথম ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৫৮ পয়সায় দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ১০ পয়সা। অন্যদিকে, এককভাবে ইপিএস ১৬ পয়সা থেকে বেড়ে ৬৯ পয়সা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে
সূত্র মতে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমন্বিত ভিত্তিতে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে এ পরিমাণ ছিল ১৬ টাকা ৭৪ পয়সা।

এদিকে, সেপ্টেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত নিট সম্পদমূল্য বেড়ে ১ হাজার ৪৪৭ কোটি ২৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ পরিমাণ ছিল ১ হাজার ৩৮৭ কোটি ১৩ লাখ টাকা।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় জানানো হয়, বিনিয়োগ আয় বৃদ্ধি এবং আয়কর প্রভিশন সংরক্ষণের প্রয়োজনীয়তা কমে আসায় শেয়ারপ্রতি আয় বেড়েছে। পাশাপাশি সংবিধিবদ্ধ সঞ্চিতি ও সংরক্ষিত আয় বৃদ্ধির ফলে নিট সম্পদমূল্যও বেড়েছে।

ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নুরুল হক, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. তৌহিদুল আলম খান, এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা মো. শাহীন হাওলাদার, প্রধান আর্থিক কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

এনআরবিসি ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬