সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ২৬৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৮ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৩ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বিবিএস কেবলস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাকমি পেস্টিসাইডস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, অগ্রণী ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।























