আদালত আরও জানিয়েছেন, লাল কার্ড দেখার পর প্রতিপক্ষের বেঞ্চের দিকে ছুটে যান নেইমার। সেখানে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে আবারও বিবাদে জড়ানোর চেষ্টা করেন তিনি। পরে সতীর্থরা তাকে থামান।
এই শাস্তির ফলে সান্তোসের পরবর্তী তিনটি ম্যাচে খেলতে পারবেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনটি হলুদ কার্ডের কারণে পালমেইরাসের বিপক্ষে আগে থেকেই নিষিদ্ধ ছিলেন তিনি।























