ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ ঢেকে বিতর্ক, দুই ম্যাচের নিষেধাজ্ঞা নেইমারের

ফটোকার্ড ডাউনলোড

অপরাধের শাস্তি হাতেনাতেই পেয়েছিলেন নেইমার। মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে।

এবার আরো বড় শাস্তি পেলেন ব্রাজিলিয়ান তারকা। মুখ ঢেকে কথা বলার জেরেই এবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি। বুধবার ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালত (এসটিজেডি) এই শাস্তির ঘোষণা দিয়েছেন।শনিবার ব্রাজিলিয়ান সিরি আ-তে বাহিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে সান্তোস।

ম্যাচে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন নেইমার। ওই সময় মুখ ঢেকে কথা বলার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন আদালত।ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে আলোচিত নিয়ম অনুযায়ী, মাঠে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কের সময় মুখ ঢেকে কথা বলা নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গের দায়ে নেইমারকে দোষী সাব্যস্ত করেছে এসটিজেডি।

আদালত আরও জানিয়েছেন, লাল কার্ড দেখার পর প্রতিপক্ষের বেঞ্চের দিকে ছুটে যান নেইমার। সেখানে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে আবারও বিবাদে জড়ানোর চেষ্টা করেন তিনি। পরে সতীর্থরা তাকে থামান।

এই শাস্তির ফলে সান্তোসের পরবর্তী তিনটি ম্যাচে খেলতে পারবেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনটি হলুদ কার্ডের কারণে পালমেইরাসের বিপক্ষে আগে থেকেই নিষিদ্ধ ছিলেন তিনি।

মুখ ঢেকে কথা বলার ঘটনায় পাওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে পরের দুই ম্যাচে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন নেইমার ও সান্তোস।সর্বশেষ নিষেধাজ্ঞার কারণে তাই নভেম্বরের শেষের আগে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা নেই।

জনপ্রিয় সংবাদ

মুখ ঢেকে বিতর্ক, দুই ম্যাচের নিষেধাজ্ঞা নেইমারের

আপডেট সময় : ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬