ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০৪ বছর পর ইতালিয়ান লিগে উচ্চারিত সাবেক স্বৈরাশাসকের নাম

ফটোকার্ড ডাউনলোড

ইতিহাসের পাতায় প্রখ্যাত স্বৈরশাসক হিসেবে যাদের নাম উচ্চারিত তার মধ্যে অন্যতম ইতালির বেনিতো মুসোলিনি। ইতালিতে ‘মার্চ অন রোম’-এর মাধ্যমে ১৯২২ সালে বেনিতো মুসোলিনির ক্ষমতায় আসার পথ তৈরি হয়।

১০৪ বছর পর আবার উচ্চারিত হলো মুসোলিনি। তবে রাজনীতি নয়, ফুটবলের দুনিয়ায় নজর কেড়েছেন তিনি।এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ইতালিয়ান লিগে সাসুওলোর বিরুদ্ধে গোল করলেন রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি। তিনি সাবেক স্বৈরশাসক বেনিতো মুসোলিনির নাতির ছেলে।

আর এমন এক দিনে গোল করলেন তিনি, যার সঙ্গে যোগসূত্র রয়েছে মুসোলিনি এবং ইতিহাসের এক বিখ্যাত অধ্যায়ের।ম্যাচের ১৭ মিনিটে গোল করেন মুসোলিনি। প্রথমে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। কিন্তু পরে ভিএআর চেক করে গোলের সিদ্ধান্ত জানান রেফারি।

উচ্ছ্বাসে মেতে ওঠেন ফ্লোরিয়ানি মুসোলিনি। ইতালিয়ান লিগে এটাই প্রথম গোল তাঁর। সিনিয়র দলের হয়ে ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয় গোল করলেন তিনি। এর আগে ২০২৪ সালে দ্বিতীয় ডিভিশনে জুভে স্তাবিয়ার হয়ে লোনে খেলার সময়ে গোল পেয়েছিলেন এই রাইট-ব্যাক।

ম্যাচে জয় পেতে সমস্যা হয়নি লাজিওর।

৩১ মিনিটে ক্রিস্তিয়ান থর্স্টভেট লাল কার্ড দেখায় ১০ জনে হয়ে পড়ে সাসুওলোর। শেষ পর্যন্ত ৬-২ গোলে দাপুটে জয় পায় লাজিও। ইতালির শীর্ষস্তরের লিগে এই সাফল্যের পরে খুশি রোমানোও। ম্যাচের শেষে তিনি বলেন, ‘প্রথম গোল করতে পেরে আমি খুব আনন্দিত। তবে তার চেয়েও বেশি খুশি এই জয় নিয়ে। কারণ আমাদের কাছে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রোমানোর পুরো নাম রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি। তাঁর মার পরিবারের সূত্রে তিনি ইতালির সাবেক  স্বৈরশাসক বেনিতো মুসোলিনির সঙ্গে সম্পর্কিত। মাঠে তিনি ‘রোমানো’ নামেই খেলেন। তবে রাজনীতি নিয়ে আগ্রহ নেই বলেই অতীতে জানিয়েছেন এই ফুটবলার।

তবে এই নাম নিয়ে চর্চায় রয়েছে অন্য কাহিনী। ১৯২২ সালের ২৭ অক্টোবর ইতালিতে ‘মার্চ অন রোম’ শুরু হয়েছিল। ফ্যাসিস্ট আন্দোলনেই মুসোলিনির ক্ষমতায় আসার পথ তৈরি হয়। আর ২০২৬ সালের ২৭ অক্টোবর ইতালিয়ান লিগে প্রথম গোল করলেন তার নাতির ছেলে রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি।  তারিখটি মিলে যাওয়াই জোর চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

নজরে এসেছে আরো একটি বিষয়। বেনিতো মুসোলিনি ক্ষমতায় আসার সময়ে তার ঘোষিত বিরোধী ছিলেন ইতালিয়ান সোশ্যালিস্ট পার্টির নেতা ফিলিপো তুরাতি। গত মঙ্গলবার লাজিওর হয়ে করা গোলটিতে প্রতিপক্ষের গোলরক্ষকের নাম ছিল তুরাতি।

জনপ্রিয় সংবাদ

১০৪ বছর পর ইতালিয়ান লিগে উচ্চারিত সাবেক স্বৈরাশাসকের নাম

আপডেট সময় : ১১:২১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬