ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘নার্ভাস’ রাতের পর সেঞ্চুরি করেই আউট সাদমান, ফিরলেন হৃদয়ও

ফটোকার্ড ডাউনলোড

৯৯ রানে অপরাজিত থেকে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন ওপেনার সাদমান ইসলাম। ফলে তার ‘নার্ভাস নাইন্টি’র পাশাপাশি পুরো বাংলাদেশ দলও ‘নার্ভাস’ বলে জানিয়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই রাত পেরিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করলেন সাদমান। তবে এরপর টিকলেন না বেশিক্ষণ।

সেঞ্চুরির পরই আক্রমণাত্মক মনে হয়েছে সাদমানকে। তাই হয়তো টেস্ট টেম্পারমেন্টও হারিয়ে বসেন সহজে! ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে এই ম্যাচ দিয়ে অভিষেক হওয়া স্পিনার জশুয়া বিশপ এলবিডব্লিউ করেছেন বাঁ-হাতি এই ব্যাটারকে। মিডল ও অফ স্টাম্প লাইনে থাকা বলটি সাদমান মিস করলে তার প্যাডে আঘাত করে। ফলে তার এক বছর পাওয়া সেঞ্চুরির ইনিংস থামল ১০৫ রানে।

সাদমান অবশ্য রিভিউ নিয়েছিলেন, তাতে কাজ হয়নি। আল্ট্রাএজে ব্যাট-বলের সংযোগ ছিল না, মিডল স্টাম্পে গিয়ে আঘাত করত বল। ১৭ ইনিংস এবং ২০২৫ সালের এপ্রিলের পর সেঞ্চুরি পাওয়া সাদমানের ইনিংস আর লম্বা হলো না। ২২০ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ২৩৪ বলে ১১ চারে ১০৫ রানে থেমেছে তার ব্যাট। তার খানিক বাদেই ফিরলেন তাওহীদ হৃদয়ও। ৪২ রান করে তিনিও বিশপের বলে বোল্ড হয়েছেন।

আগেরদিন ক্র্যাম্পের শিকার হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল হৃদয়কে। সাদমানের পর ক্রিজে এসে আজ (বৃহস্পতিবার) আর কোনো রান যোগ করতে পারেননি তিনি। ফলে বাংলাদেশ পরপর দুই উইকেট হারাল। এখন পর্যন্ত ৫ উইকেটে তাদের সংগ্রহ ২২১ রান। ১২ রানে ক্রিজে অপরাজিত আছেন লিটন দাস।

এর আগে মিরপুর টেস্টের প্রথম দিনে আলোকস্বল্পতায় একাধিকবার খেলায় বিঘ্ন ঘটেছিল। শেষ পর্যন্ত খেলা হয়েছে ৭৪ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১৩ রান। আজ আর ৮ রান যোগ করতেই স্বাগতিকরা দুই উইকেট হারাল। ফলে সাদমানের সেঞ্চুরিটাও ঠিক স্বস্তিতে থাকার উপলক্ষ্য দিতে পারেনি!

জনপ্রিয় সংবাদ

‘নার্ভাস’ রাতের পর সেঞ্চুরি করেই আউট সাদমান, ফিরলেন হৃদয়ও

আপডেট সময় : ১১:২৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬