ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লা লিগায় রেকর্ড ৩৪৫ জয়, ১৫ বছরের পরিশ্রমে সিমিওনের ইতিহাস

ফটোকার্ড ডাউনলোড

আরেকটি জয়, আরেকটি ইতিহাস। আতলেতিকো মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন দিয়েগো সিমিওনে।

গতকাল রাতে হেতাফের বিপক্ষে আতলেতিকোর জয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচ এখন সিমিওনে। স্প্যানিশ ফুটবলের দীর্ঘ ইতিহাসে এত দিন যে রেকর্ডের মালিক ছিলেন লুইস আরাগোনেস। তাকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টাইন কিংবদন্তি সিমিওনে।

লা লিগায় কোচ হিসেবে এটি সিমিওনের ৩৪৫তম জয়।

আরাগোনেসের জয় ৩৪৪টি। প্রায় ১৫ বছর ধরে আতলেতিকোর দায়িত্ব পালন করে স্পেনের শীর্ষ লিগে জয়ের নতুন রেকর্ড গড়েছেন তিনি।রেকর্ড গড়ার ম্যাচে হেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে আতলেতিকো। ৫৬৭ ম্যাচে সিমিওনের জয় ৩৪৫টি।

অন্যদিকে আরাগোনেস ৩৪৪ জয় পেয়েছিলেন ৭৫৬ ম্যাচে। অর্থাৎ, আরাগোনেসের চেয়ে ১৮৯ বার কম ডাগআউটে দাঁড়িয়ে তাকে ছাড়িয়ে গেছেন সিমিওনে।২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকোর দায়িত্ব নেন সিমিওনে। তখন ক্লাবটি কঠিন সময় পার করছিল। তার অধীনেই ধীরে ধীরে স্পেনের ফুটবলে শক্ত অবস্থান তৈরি করে আতলেতিকো।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার একচ্ছত্র আধিপত্যের মধ্যে দলটিকে শিরোপার লড়াইয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বী করে তোলেন আর্জেন্টাইন এই কোচ।সিমিওনের অধীনে আতলেতিকো জিতেছে আটটি শিরোপা। এর মধ্যে রয়েছে দুটি লা লিগা (২০১৩-১৪ ও ২০২০-২১), দুটি উয়েফা ইউরোপা লিগ (২০১১-১২ ও ২০১৭-১৮), একটি কোপা দেল রে (২০১২-১৩), একটি স্প্যানিশ সুপার কাপ (২০১৪) এবং দুটি উয়েফা সুপার কাপ (২০১২ ও ২০১৮)। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল কোচও তিনি।

তবে সিমিওনের কোচিং অধ্যায়ে আক্ষেপও কম নেই। রিয়াল মাদ্রিদের কাছে ২০১৪ ও ২০১৬ সালে দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হেরেছে আতলেতিকো। প্রথমবার অতিরিক্ত সময়ে এবং দ্বিতীয়বার টাইব্রেকারে। সেই হতাশা পেছনে ফেলে আবারও দলকে শীর্ষ পর্যায়ে ফিরিয়েছেন সিমিওনে।

লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সিমিওনে বলেছেন, ‘সাধারণত এসব ব্যাপার আমাকে খুব বেশি খুশি করে না। তবে এর পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম রয়েছে।’

দলকে রক্ষণাত্মক ফুটবল খেলানোয় সমালোচনা করা হয়। এ নিয়েও জবাব দিয়েছেন সিমিওনে, ‘আমাদের নিয়ে সব সময় সমালোচনা হয়। আমি এসবকে খুব বেশি গুরুত্ব দিই না, তবে খেয়াল রাখি। এমন একটা ধারণা তৈরি করা হয় যে আমরা রক্ষণাত্মক দল, সব সময় শুধু রক্ষণই করি। শুধু রক্ষণ করে কি ৩৪৫টি ম্যাচ জেতা সম্ভব?’

আপডেট সময় : ০৪:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬