ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোখের সামনে থাকা জিনিস কেন খুঁজে পান না অনেকে

ফটোকার্ড ডাউনলোড

চোখের সামনে থাকা জিনিস খুঁজে না পাওয়ার ঘটনা প্রায় সব পরিবারেই দেখা যায়। অন্য কেউ এসে মুহূর্তেই তা বের করে দেন। মনোবিজ্ঞান ও দৃষ্টিগবেষণার মতে, এটি মস্তিষ্কের কাজের ধরন ও মনোযোগের সীমাবদ্ধতার সঙ্গে যুক্ত।

গবেষকদের মতে, মস্তিষ্ক একসঙ্গে চারপাশের সবকিছু বিশ্লেষণ করতে পারে না। মনোবিজ্ঞানীরা মনোযোগকে চলমান স্পটলাইটের সঙ্গে তুলনা করেন। স্পটলাইটের আলো যেখানে পড়ে, মস্তিষ্ক সেখানেই তথ্য ভালোভাবে প্রক্রিয়াজাত করে।

চোখের রেটিনার কেন্দ্র ‘ফোভিয়া’ সবচেয়ে স্পষ্ট দৃষ্টি দেয়। তবে এর পরিধি খুব ছোট।

ফলে কোনো দৃশ্য দেখার সময় চোখকে দ্রুত এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরাতে হয়। এই প্রক্রিয়াকে ‘স্যাকাড’ বলে। এটি অতিরিক্ত তথ্যের চাপ থেকে মস্তিষ্ককে রক্ষা করে।

অমনোযোগজনিত অন্ধত্ব ও মস্তিষ্কের ভূমিকা

দেখা শুধু চোখে আলো পড়ার বিষয় নয়। মস্তিষ্ক কী দেখার প্রত্যাশা করছে, সেটিও বড় ভূমিকা রাখে।

অন্য কোনো কাজে মনোযোগ থাকলে সামনে থাকা বিষয়ও চোখে না পড়তে পারে। এই অবস্থাকে ‘অমনোযোগজনিত অন্ধত্ব’ বলা হয়।

বাস্কেটবল পাস গোনার এক পরিচিত পরীক্ষায় এর প্রমাণ মিলেছে। পাস গুনতে ব্যস্ত থাকায় প্রায় অর্ধেক অংশগ্রহণকারী দৃশ্যের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া গরিলাকেই দেখেননি।

চাক্ষুষ তথ্যের একটি অংশ ‘ডরসাল স্ট্রিম’ ধরে মস্তিষ্কের প্যারাইটাল লোবে যায়। সেখানে স্থানিক সচেতনতা ও মনোযোগ নিয়ন্ত্রিত হয়।

খোঁজার ভিন্নতা ও পূর্বাভাসের প্রভাব

জিনিস খোঁজার ক্ষেত্রে ভিন্নতার বিষয়টি নিয়েও গবেষণায় নানা তথ্য উঠে এসেছে। অগোছালো পরিবেশে বস্তু খুঁজতে গড়ে নারীরা কিছুটা ভালো করেন। অন্যদিকে বড় পরিসরের স্থানিক দিকনির্দেশনা বা ত্রিমাত্রিক কল্পনায় পুরুষরা তুলনামূলক ভালো করেন বলে দেখা গেছে।

আই-ট্র্যাকিং গবেষণায় দেখা যায়, কেউ দৃশ্য নিয়মতান্ত্রিকভাবে দেখেন। আবার কেউ চোখে বড় লাফ দেন, ফলে কিছু অংশ বাদ পড়ে যেতে পারে।

তবে এ বিষয়ে বিবর্তনগত তত্ত্ব নিয়ে বিতর্ক রয়েছে। লিঙ্গের চেয়ে অভিজ্ঞতা, পরিবেশের সঙ্গে পরিচিতি ও মনোযোগের ধরনকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়।

বিশেষজ্ঞদের মতে, দৃষ্টি দিয়ে খোঁজা কোনো ছবি স্ক্যান করার মতো নয়। বরং মস্তিষ্ক অনেকটা পূর্বাভাস অ্যালগরিদমের মতো কাজ করে। কোথায় কী থাকতে পারে তা অনুমান করে মস্তিষ্ক মনোযোগ ছড়ায়।

সেই অনুমান না মিললে চোখের সামনে থাকা জিনিসও অদেখা থেকে যায়। তাই কেউ জিনিস না পেলে অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভুল বলে না। বরং তার খোঁজার পদ্ধতিতে ঘাটতি থাকে।

আপডেট সময় : ০১:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬