ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজান জামিনে মুক্ত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 85

ফটোকার্ড ডাউনলোড

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান জামিনে মুক্তি পেয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি জামিনে মুক্তি পান। ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউইয়র্ক পুলিশ মিজানকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করা হয়।

সোমবার ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা এনসিপি সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী ডিম ছুড়েছিলেন। ওই সময় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের ঘিরে স্লোগান দেন আওয়ামী লীগ কর্মীরা।

ঘটনার সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। আখতার হোসেন প্রতিবাদে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান তুললে পুলিশ ও বিএনপির কয়েকজন কর্মীর সহায়তায় তারা নিরাপদে সরে যান।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৬৫ হাজার বিদেশি

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজান জামিনে মুক্ত

আপডেট সময় : ০৯:১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫