ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের গাভাস্কার-কপিল যেভাবে ইমরান খানের পক্ষ নিলেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খানের শারীরিক অবস্থা ও বর্তমান কারাবাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের নামী-দামি ক্রীড়া ব্যক্তিত্বরা। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও কপিল দেবের সমর্থন এই উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে। ২০২৩ সাল থেকে কারাবন্দী ইমরানের সুচিকিৎসা ও মানবিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে পাকিস্তান সরকারকে একটি খোলা চিঠি দিয়েছেন ১৪ জন সাবেক অধিনায়ক।

রাজনৈতিক বৈরিতা ভুলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ও কপিল দেব ইমরান খানের পাশে দাঁড়িয়েছেন। এই উদ্যোগের মূল সমন্বয়ক অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল জানান, ইমরান খানের প্রতি অমানবিক আচরণের খবর শুনে তিনি চুপ থাকতে পারেননি। চ্যাপেলের মতে, প্রতিবেশী দেশের সাথে রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও গাভাস্কার ও কপিল দেব তাদের পুরোনো বন্ধুর জন্য এক মুহূর্তও দ্বিধা না করে এই আবেদনে সাড়া দিয়েছেন।

দীর্ঘদিন কারাগারে থাকা ইমরান খানের শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানা গেছে। তথ্যানুযায়ী, তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ কমে গেছে। এছাড়া কারাগারে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিবারের সদস্যদের সাথে নিয়মিত সাক্ষাতের সুযোগ থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এক সময়ের বিশ্বজয়ী এই অধিনায়কের এমন পরিণতি বিশ্বজুড়ে তার সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বীদের ব্যথিত করেছে।

গ্রেগ চ্যাপেল ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, ক্রিকেট তাদের যে ন্যায় ও শালীনতা শিখিয়েছে, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই তারা এই আবেদন করেছেন। তিনি বলেন, “ইমরান খানের মতো একজন বৈশ্বিক আইকন এমন আচরণ প্রাপ্য নন। এটি কোনো রাজনৈতিক বিবৃতি নয়, বরং একজন সহকর্মীর প্রতি আমাদের দায়িত্ব।” চ্যাপেলের এই আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন অ্যালান বোর্ডার, মাইকেল আথারটন এবং ক্লাইভ লয়েডের মতো বিশ্বখ্যাত ক্রিকেটাররা।

চিঠিতে সাবেক অধিনায়করা কোনো চরমপন্থী দাবি জানাননি। বরং একটি সভ্য সমাজে একজন মানুষের সুচিকিৎসা ও মৌলিক চাহিদার যে অধিকার রয়েছে, সেটিই ইমরান খানের জন্য নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। গ্রেগ চ্যাপেল মনে করেন, সাবেক অধিনায়কদের এই সম্মিলিত কণ্ঠস্বর উপেক্ষা করা সম্ভব নয়। ক্রিকেটের যে ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ, তা রক্ষা করতেই তারা ইমরানের পাশে দাঁড়িয়েছেন।

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের গাভাস্কার-কপিল যেভাবে ইমরান খানের পক্ষ নিলেন

আপডেট সময় : ১১:১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬