ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ (মঙ্গলবার) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা এ কে এম মর্তুজা আলী সাগর তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার ১৬৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নিজের ভোগ দখলে রাখা এবং ২০ লাখ ৫১ হাজার ২১২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে। তিনি একজন আয়কর দাতা। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির মূল আয়কর নথির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

ডিএসই লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

আপডেট সময় : ০৪:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬