ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

সারাদেশে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে একযোগে বড় ধরনের খাল খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরের মাধ্যমে দেশব্যাপী ৫৩টি জেলায় ভার্চুয়ালি খাল খনন প্রকল্পের সূচনা করা হবে।

সফরের সময়সূচি ও যাত্রাপথ নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে বিশেষ বুলেটপ্রুফ বাস যোগে তিনি সড়কপথে দিনাজপুরের অভিমুখে রওনা হবেন।

১২ কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে উদ্বোধন সফরের মূল আকর্ষণ হিসেবে প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় উপস্থিত হবেন। সেখানে ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী এই মহতী কর্মসূচির ডাক দেবেন তিনি। একই সময়ে তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের মোট ৫৩টি জেলায় এই খনন কাজের উদ্বোধন করবেন।

পারিবারিক কবর জিয়ারত উদ্বোধনী অনুষ্ঠান ও রাষ্ট্রীয় কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত ও দোয়া করবেন।

নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় প্রশাসন ও দলীয় পক্ষ থেকে ইতোমধ্যে সফরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পুরো এলাকা সাজানো হয়েছে উৎসবের আমেজে।

আপডেট সময় : ১০:৫১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬