ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৫ এপ্রিল) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর।

খুলনা বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফরের সূচি চূড়ান্ত করা হয়েছে। এই সফরে তিনি জেলাটিতে বেশ কিছু নতুন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই সফরের প্রধান আকর্ষণ হতে যাচ্ছে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক ‘উলাসী-যদুনাথপুর’ খাল পুনঃখনন কাজের উদ্বোধন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, এটি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই প্রকল্পটি ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ থেকে ঠিক ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজে কোদাল হাতে নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন। পরবর্তীকালে এটি দেশজুড়ে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিতি লাভ করে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে ঐতিহাসিক সেই প্রকল্পে নতুন প্রাণ সঞ্চার হতে যাচ্ছে।

শার্শার খাল খনন ছাড়াও এই সফরে প্রধানমন্ত্রী যশোরের স্থানীয় উন্নয়ন ও অর্থনীতির গতি ত্বরান্বিত করতে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা ও শুভ উদ্বোধন করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬