ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে চলছে আলোচনা, লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মধ্যেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সর্বশেষ লেবাননের দক্ষিণাঞ্চলে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন।

বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, রক্তক্ষয়ী এ হামলা হয়েছে তেহফাতে। সেখানে এখনো ইসরায়েলিদের ড্রোন উড়ছে। সেখানে হামলায় আহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করতে আসা এক প্যারামেডিকের ওপরও হামলার ঘটনা ঘটেছে।

তেহফার পাশাপাশি সিদ্দিকিন, তিবনিন এবং দিব্বিনেও হামলা হয়েছে।

ইরানের ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতারা মুখোমুখি বৈঠক করেছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়া এ বৈঠকটি এ কারণে বেশ গুরুত্বপূর্ণ একই সঙ্গে ঐতিহাসিক।

সংবাদমাধ্যম বিবিসি বলেছে, মুখোমুখি আলোচনার বিষয়টি ইঙ্গিত করছে আলোচনা কীভাবে যাচ্ছে। অর্থাৎ ইতিবাচক হচ্ছে।

প্রথমে পাকিস্তানের মাধ্যমে দুই দেশ আলোচনা করছিল। এরপর ওই দুই দেশ যখন দেখল তারা তাদের নিজস্ব পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারবে তখন তারা মুখোমুখি বৈঠকে বসল।

বিবিসি আরও বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে, ওই অঞ্চলের জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন।

যদি ইসলামাবাদের আলোচনা সফল হয়, দুই পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং চুক্তিতে পৌঁছাতে রাজি হয় তাহলে অনেক স্বস্তির নিশ্বাস ফেলবেন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। যেটির মধ্যে দিয়ে দেশটির জনগণকে যেতে হয়েছে। তারা এই আলোচনায় হয়ত আশার আলো দেখবেন।

জনপ্রিয় সংবাদ

পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল: এইচএসসি পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর

ইসলামাবাদে চলছে আলোচনা, লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল

আপডেট সময় : ১১:২৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬