ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের দ্বিতীয় একনেক সভা আজ, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প

সরকারের দ্বিতীয় ও চলতি ২০২৫-২৬ অর্থছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সচিবালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।

সেইসঙ্গে একনেকের বিকল্প সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন প্রকল্প, সাতটি সংশোধিত এবং বাকি চারটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। এরমধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে। এ ছাড়া একনেক ও প্রধানমন্ত্রীর অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে।

এর আগে গেল ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠকে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়। ওই বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনার পর সভাটি স্থগিত করা হয়।

আপডেট সময় : ১১:১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬