ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী

দেশের মানুষকে কোনো ভয় দেখিয়ে বা ষড়যন্ত্রের মাধ্যমে আর পেছনে ফেলে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জনগণের শান্তি নষ্ট করতে চায়, তাদের সেই সুযোগ আর দেওয়া হবে না। সোমবার বিকেলে যশোরের ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের স্থিতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে আর দাবিয়ে রাখা যাবে না। কেউ যাতে নতুন করে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।” অতীতে দীর্ঘ সময় ধরে চলা হরতাল ও অরাজকতার প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট করে বলেন যে, ১৭৩ দিন হরতাল পালন করে জনগণের শান্তি নষ্ট করার দিন শেষ, এমন সুযোগ কাউকে আর দেওয়া হবে না।

সমাবেশে প্রধানমন্ত্রী বিগত আন্দোলনের সময় নেতা-কর্মীদের ওপর হওয়া নিপিড়ন, নির্যাতন এবং অসংখ্য মিথ্যা মামলার পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির মূল শক্তির উৎস হলো এ দেশের সাধারণ মানুষ। সেই জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো জনস্বার্থে সম্পন্ন করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

দেশনেত্রী খালেদা জিয়ার জনকল্যাণমুখী কাজের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিগত ২০ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের স্বার্থে কাজ করেনি। বেগম খালেদা জিয়া যেসব উন্নয়নমূলক কাজ শুরু করেছিলেন, দীর্ঘ ২০ বছর পর বিএনপি সরকার আবারও সেই কাজগুলো জনগণের কল্যাণে শুরু করেছে। তিনি আরও যোগ করেন, “আমরা কোনো টিকেট বিক্রি করতে চাই না, বরং বাস্তব কাজ করে দেখাতে চাই। আমাদের মূল মন্ত্র হলো— করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

জনসভার এক পর্যায়ে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার কাছে জানতে চান, কারা তার সাথে দেশ গড়ার কাজে অংশ নিতে প্রস্তুত। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, তা দলের প্রতি মানুষের গভীর আস্থার প্রতিফলন। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য সরকার বদ্ধপরিকর। যারা বিএনপিকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে অপপ্রচার চালাচ্ছে, তাদের সমালোচনা করে তিনি জনগণকে প্রকৃত সত্য উপলব্ধি করার আহ্বান জানান।

আপডেট সময় : ১১:৩৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬