ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যুজামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শামীম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়াই এ ঘটনা ঘটে।

শামীম মিয়া টোংরাপাড়া এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।

জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে শামীম মিয়া নদীতে শিবজাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশে থাকা অন্যান্য জেলেরা নদীতে একটি জাল ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে শামীমের মরদেহ দেখতে পান। পরে তারা দ্রুত শামীমের পরিবারকে খবর দেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০১:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬