ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রীতি ভেঙে সরিয়ে নেওয়া হলো আইপিএলের ফাইনাল, প্লে অফের সূচি ঘোষণা

আইপিএলের রীতি অনুযায়ী, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘরের মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। তবে গত বছর সেটা দেখা যায়নি। এ বারের আসরেও তাই হচ্ছে। গতবার বেঙ্গালুরু ট্রফি জিতলেও এ বার ফাইনাল হবে অহমেদাবাদে।

আগের বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল কলকাতা, কিন্তু ফাইনাল ইডেনে না হয়ে অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এ বছরও ফাইনাল আয়োজনের অক্ষমতার যুক্তি দেখিয়ে ম্যাচ চিন্নাস্বামী থেকে সরানো হয়েছে অহমেদাবাদে। এই নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের ফাইনাল আয়োজন করতে যাচ্ছে অহমেদাবাদ।

আজ বুধবার একটি বিবৃতিতে প্লে-অফের চারটি ম্যাচের সূচি ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বেঙ্গালুরু কোনো ম্যাচই পায়নি। সাধারণত ফাইনালের পাশাপাশি একটি ম্যাচ পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ বার সেই নিয়মও মানা হয়নি। বোর্ডের যুক্তি, বেঙ্গালুরুতে ফাইনাল হওয়ার কথা থাকলেও বোর্ডের নির্দেশ এবং প্রোটোকল মেনে স্থানীয় ক্রিকেট সংস্থা এবং কর্তৃপক্ষের থেকে যে যে জিনিস চাওয়া হয়েছিল তা দিতে পারেনি। তাই প্লে-অফের ম্যাচ অন্যত্র সরানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, পরিচালনাগত এবং যাতায়াতের কিছু সমস্যার কারণে প্লে-অফ মাত্র তিনটি মাঠে রাখা হয়েছে।

বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, ২৬ মে প্রথম কোয়ালিফায়ার হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়। এলিমিনেটর ২৭ মে, মুল্লানপুরে। ২৯ মে সেই মাঠেই দ্বিতীয় কোয়ালিফায়ার হবে। ৩১ মে ফাইনাল। সেটি হবে অহমেদাবাদে।

জনপ্রিয় সংবাদ

রীতি ভেঙে সরিয়ে নেওয়া হলো আইপিএলের ফাইনাল, প্লে অফের সূচি ঘোষণা

আপডেট সময় : ০৫:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬