ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, বেলা সাড়ে ১১টায় বরুড়ায় পথসভা

ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল পুনঃখননসহ বেশ কিছু জনকল্যাণমূলক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে এই সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও কুমিল্লার সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, চাঁদপুর যাওয়ার পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। মূলত কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন প্রধানমন্ত্রী। বিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং সুবিধাভোগীদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করবেন।

সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন তিনি। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক ভিত্তি মজবুত করতেই এই সভার আয়োজন করা হয়েছে।

সব কর্মসূচি শেষে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সফরের মাধ্যমে চাঁদপুরের স্থানীয় অর্থনীতি ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

আপডেট সময় : ১০:৩২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬