ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল পুনঃখনন-নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিভিন্ন উন্নয়নমূলক ও জাতীয় কর্মসূচিতে অংশ নিতে আজ শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই সফরের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৯টায় প্রধানমন্ত্রী ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর দুপুর ১২টায় তিনি ত্রিশালের বালর ইউনিয়নের ‘ধরার খাল’ পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে যাবেন এবং আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কাজের উদ্বোধন করবেন।

খাল খনন কর্মসূচির পর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাক-বাংলোতে কিছুটা সময় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় তিনি ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে উপস্থিত হবেন। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

নজরুল জয়ন্তীর অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে আয়োজিত একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

সব কর্মসূচি সমাপ্ত করে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপডেট সময় : ১০:৩০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬