ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহামেডানে খেলার কথা থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী দলে মুস্তাফিজ

ঈদের ছুটি শেষে মাঠে ফিরেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। গতকাল (মঙ্গলবার) অষ্টম রাউন্ডে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৭৩ রানের জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিজয়ী দলের মাহিদুল ইসলাম অঙ্কন। আবাহনী এবার দারুণ খবর পেল, আগামী ৫ জুন শুক্রবার নবম রাউন্ডের ম্যাচের আগে দলে যোগ দিচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। মোহামেডানের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আবাহনীর হয়ে খেলবেন এই পেসার। তবে মাত্র ১ ম্যাচের জন্য তাকে পাচ্ছে আকাশী নীলরা।

গত ২৩ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডেতে খেলেন মুস্তাফিজ। তার আগে পাকিস্তান সুপার লিগে খেলতে দেখা গিয়েছিল তাকে। আবাহনী তাদের পরবর্তী ম্যাচে এই বাঁহাতি পেসারকে পাচ্ছে। লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হবে দলটি। এরপর ৯ জুন শুরু হবে বাংলাদেশের অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সেই স্কোয়াডে মুস্তাফিজের থাকার সম্ভাবনা প্রবল।

এদিকে গতকাল বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আবাহনী। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৫ রানের সংগ্রহ করে আবাহনী। অঙ্কন ৯৫ বলে ১০২ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন।

জবাব দিতে নেমে গুলশানের হয়ে ওপেনিং জুটিতে ৪৫ রান তোলেন রহমতউল্লাহ আলী এবং আলিফ ইমন। তবে দুজনই ফিরেছেন ৪৫ রানের মাথাতেই। ১২ বলে ১৪ রান করেছেন ইমন। এছাড়া ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন রহমতউল্লাহ। এরপরই ব্যাটাররা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে।

দ্রুতই একের পর এক উইকেট হারাতে থাকে গুলশান। শেষ দিকে ২১ বলে ২০ রান করেন আবদুর রহিম। ২৫ বলে ১৫ রান করেছিলেন আবির। শেষ পর্যন্ত ১৪২ রানে থেমেছে গুলশানের ইনিংস। আবাহনী তুলে নেয় ১৭৩ রানের বড় জয়। আবাহনীর হয়ে ৩ উইকেট নেন নাইমুর রহমান নয়ন। ২টি করে উইকেট তোলেন রাকিবুল হাসান এবং এস এম মেহেরব হোসেন।

জনপ্রিয় সংবাদ

ড. খলিলুরকে অভিনন্দন জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

মোহামেডানে খেলার কথা থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী দলে মুস্তাফিজ

আপডেট সময় : ০১:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬