ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

চলতি অর্থবছরের দ্বাদশ এবং বর্তমান সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

এতে সভাপতিত্ব করছেন মাননীয় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের এই একনেক সভায় মোট ১২টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা পর্যালোচনার জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়নে সম্ভাব্য মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। সভায় আলোচনার পর প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

আপডেট সময় : ০১:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬