ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদ, হেড অব এসএমই ফারিহা হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় কৃষি ও পল্লী অর্থনীতির উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকাণ্ডে যোগ্য কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট গ্রাহকদের অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এর ফলে কৃষি উৎপাদনে প্রয়োজনীয় অর্থপ্রবাহ সহজ করার পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান সৃষ্টিতে এ উদ্যোগ সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে কৃষি ও পল্লী অঞ্চলের গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের ফলে কৃষি ও পল্লী খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে।

একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে আইএফআইসি ব্যাংকের অবদান আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি

আপডেট সময় : ০৬:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬